নিজস্ব প্রতিনিধি , মুম্বই - ছবি হিট হওয়ার নেপথ্যে কাস্টিং আর চিত্রনাট্য , দুটোই ভীষণ জরুরি। এই দুইয়ের সংমিশ্রণে আজ সারা দেশজুড়ে ধুরন্ধর ঝড়। বক্স অফিসের একাধিক রেকর্ড ভেঙে গুড়িয়ে দিয়েছে রনবীর সিং অভিনীত এই ছবি। যেখানে ভীষণই প্রশংসিত হয়েছে অক্ষয় খান্নার অভিনয়। সোশ্যাল মিডিয়াজুড়ে শুধুই অক্ষয় খান্না। রহমান ডাকাতের এমন সাফল্যে নাকি জ্বলছে মাধবন। সোশ্যাল মিডিয়ায় এমনই বিতর্কের মাঝে মুখ খুললেন থ্রি ইডিয়টস-খ্যাত অভিনেতা।
ছবিতে অজয় সান্যালের ভূমিকায় দেখা গিয়েছে মাধবনকে। অনেকেরই মনে হয়েছে অক্ষয় খান্না , রনবীর সিংয়ের অভিনয় মাধবনের চরিত্রকে এড়িয়ে যাওয়ার জন্য যথেষ্ট। মাধবনকে এমন প্রশ্ন করা হলে তিনি বলেন , "একেবারেই না। অক্ষয়ের জন্য খুশি না হওয়ার কিছু নেই। ও যা প্রশংসা পাচ্ছে, তার সবটাই ওর প্রাপ্য। ও চাইলেই হাজার হাজার সাক্ষাৎকার দিতে পারত। কিন্তু সেসব কিছু না করে নিজের নতুন বাড়িতে বসে সবটা উপভোগ করছে। গত কয়েক বছর ধরেই ও এটা করে এসেছে।"
উল্লেখ্য , এর আগে ছাভা , দৃশ্যম ২ ছবিতে অভিনয় করে ভীষণই প্রশংসা কুড়িয়েছেন। গত ৫ই ডিসেম্বর মুক্তি পায় ধুরন্ধর। এরপর এখনও অবধি সেই ঝড় থামেনি। একের পর এক হিট ছবির রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছে আদিত্য ধর পরিচালিত এই ছবি। অল্লু অর্জুনের ‘পুষ্পা’, শাহরুখ খানের ‘ডাঙ্কি’, এমনকী হৃতিক রোশনের ‘ওয়ার’-এর আয়কে পিছনে ফেলে দিয়ে ‘বাহুবলী- দ্য বিগিনিং’-এর রেকর্ডও দুরমুশ করেছে ধুরন্ধর। এবার আরও বড়সড় ইতিহাস তৈরির দোরগোড়ায় ধুরন্ধর।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের