নিজস্ব প্রতিনিধি , মুম্বই - সারা দেশ এখন ধুরন্ধর ঝড়ে উড়ছে। রনবীর সিং অভিনীত এই ছবিকে ভীষণই প্রশংসা করেছেন দর্শক অনুরাগীরা। বক্স অফিসেও ইতিমধ্যেই ঝড় তুলেছে এই ছবি। সিনে মহলের অনেকেই ছবি দেখে প্রশংসায় ভাসিয়ে দিচ্ছেন ছবির পরিচালক আদিত্য ধর সহ ছবির অভিনেতাদের। এরই মাঝে বিস্ফোরক মন্তব্য করে নিজের বিপদ ডেকে আনলেন ঋত্বিক রোশন। মন্তব্যের পর সাফাই দিয়েও চিরে ভেজাতে পারেননি অভিনেতা।
প্রথমে ছবির প্রশংসাই করেন ঋত্বিক। তিনি লিখেছিলেন, "আমি সিনেমা ভালোবাসি। কিন্তু তার থেকেও আমার ভালোলাগার যাঁরা সিনেমার গল্পকেই সবটা নিয়ন্ত্রণ করতে দেয়। ‘ধুরন্ধর’ তেমনই একটি ছবি। পর্দায় যেরকম দক্ষতার সঙ্গে গল্পটা তুলে ধরা হয়েছে, তা সত্যিই দারুণ। একেই বলে প্রকৃত সিনেমা।"
এরপরই যা বলেলন তা নিয়েই বিতর্কে জড়ালেন বলিউডের গ্রিক গড। তিনি বলেন , "আমি হয়তো সিনেমাটার রাজনীতির প্রেক্ষাপট নিয়ে সহমত নই। কারণ পরিচালক হিসেবে সারা বিশ্বের নাগরিকের কাছে আমাদের কিছু দায়িত্ববোধ থাকে, সেই বিষয়েও আমি তর্ক করতে পারি। তবে একথা অনস্বীকার্য যে সিনেমার একনিষ্ঠ ছাত্র হিসেবে ধুরন্ধুর থেকে আমি অনেক কিছু শিখেছি। অসাধারণ।"
এরপরই নেটপাড়ার বাসিন্দাদের অনেকে বলেন , ছবির নির্মাতাদের দেশাত্মবোধ নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় কেউ বলেন ,"নিজের সোশ্যাল মিডিয়ার পাসওয়ার্ড কি লোকের কাছে থাকে?"
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের