নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দীর্ঘদিন ধরে রাজ্যের শাসক শিবিরের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের জন্য জড়িত রয়েছেন কবীর সুমন। তবে হঠাৎই নিজের রাজনৈতিক অবস্থান নিয়ে ভিন্ন সুরে কথা বলায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সাম্প্রতিক এক সাক্ষাৎকার সামনে আসতেই নেটমাধ্যমে জোর আলোচনা শুরু হয়েছে। পালাবদলের প্রেক্ষাপটে তাঁর মন্তব্য ঘিরে উঠছে প্রশ্ন। তিনি কি অবস্থান বদলালেন না কি ব্যক্তিগত মত প্রকাশ করলেন ?

গত কয়েক বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একাধিক রাজনৈতিক কর্মসূচিতে দেখা গেছে কবীর সুমনকে। সেই প্রেক্ষাপটে হঠাৎ নিজেকে কোনও দলনির্ভর ব্যক্তি না বলায় জল্পনা আরও বেড়ে যায়। শিল্পীর দাবি তিনি কখনও আনুষ্ঠানিকভাবে কোনও দলের ঘনিষ্ঠ ছিলেন না। বরং নির্দিষ্ট সময়ের জন্য দায়িত্ব পালন করেছেন। তাঁর কথায়, রাজনৈতিক পরিচয়ের থেকেও ব্যক্তিগত অবস্থানই গুরুত্বপূর্ণ।

রাজ্যের সাম্প্রতিক নির্বাচনী ফলাফল নিয়েও নিজের মত প্রকাশ করেছেন তিনি। ভোট প্রক্রিয়া, প্রশাসনিক পরিস্থিতি, কর্মসংস্থান নিয়ে অসন্তোষের কথা তুলে ধরেছেন। পাশাপাশি তিনি আরও বলেন, শাসক দলের কিছু ইতিবাচক উদ্যোগও ছিল। বিশেষ করে জনমুখী প্রকল্পগুলি মানুষের উপকারে এসেছে। তবে সামগ্রিকভাবে কিছু সিদ্ধান্ত মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করেছে বলেও উল্লেখ করেন।

নতুন সরকারের প্রতি আসা জানিয়ে শিল্পী বলেন, অতীতের কিছু ইতিবাচক দিক যেন বজায় থাকে। বিশেষ করে সাধারন মানুষের নিরাপত্তা। একই সঙ্গে ভবিষ্যতে আদর্শভিত্তিক রাজনীতির প্রতি নিজের আগ্রহের কথাও জানিয়েছেন। তাঁর এই মন্তব্য ঘিরেই রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন এতে তাঁর ভাবধারার নতুন দিক উঠে এসেছে।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের