নিজস্ব প্রতিনিধি , দিল্লি - কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, নিট প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে শুরু হওয়া আন্দোলন ঘিরে সোমবার উত্তপ্ত হয়ে ওঠে যন্তর মন্তর। সিজেপির ডাকা সংসদ অভিযানে হাজার হাজার পড়ুয়া ও সমর্থক যোগ দেন। সংসদের দিকে মিছিল এগোতেই পুলিশ লাঠিচার্জ কাঁদানে গ্যাস ব্যবহার করে। সেই ঘটনার ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বহু বলিউড তারকা প্রকাশ্যে প্রতিবাদ জানান।

এই ঘটনার পর নজরে আসে বলিউডের আর এক পরিচিত মুখ আর. মাধবনের নাম। তিনি ২০২৩ সাল থেকে পুণের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া 'এফটিআইআই'এর চেয়ারম্যান। আন্দোলনের বিষয়ে তার নীরবতা নিয়ে ক্ষোভ প্রকাশ করে প্রতিষ্ঠানের কয়েকজন ছাত্রছাত্রী তার অফিসের দরজার বাইরে ‘নিখোঁজ’ লেখা পোস্টার টাঙান। সেই পোস্টারের ছবিই পরে সমাজমাধ্যমে ভাইরাল হয়ে যায়।
মাধবনকে সরকারের বিরুদ্ধে প্রকাশ্যে খুব একটা মন্তব্য করতে দেখা যায় না। কয়েক মাস আগে তিনি নিজেই জানিয়েছিলেন, বর্তমানে তিনি মূলত দুবাইয়ে থাকেন। কাজের প্রয়োজনে মাঝেমধ্যে ভারতে আসেন। সম্প্রতি তাকে ‘ধুরন্ধর’ ছবিতে দেখা গিয়েছে, যেখানে তার চরিত্রটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের অনুপ্রেরণায় তৈরি বলে আলোচনা হয়েছে।

পোস্টারের ছবি ভাইরাল হওয়ার পর সমাজমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা যায়। কেউ লেখেন, তিনি যেন এখনও ছবির চরিত্রেই আছেন। আবার কেউ ‘থ্রি ইডিয়টস’এর ফরহান চরিত্রের প্রসঙ্গ টেনে রসিকতা করেন। অনেকের দাবি, চেয়ারম্যানের ঘর দীর্ঘদিন ধরেই বন্ধ থাকে। তবে এই পোস্টার বা বিতর্ক নিয়ে এখনও পর্যন্ত মাধবন কোনও প্রকাশ্য মন্তব্য করেননি।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের