নিজস্ব প্রতিনিধি , কলকাতা - যন্তর মন্তরে নিট-ইউজির পরীক্ষা বিতর্ক, শিক্ষা ব্যবস্থার দুর্নীতির অভিযোগ ঘিরে ‘ককরোচ জনতা পার্টি’ সিজেপির ‘সংসদ চলো’ অভিযানে উত্তেজনা ছড়ায়। আন্দোলনকারীদের আটকাতে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করে বলে অভিযোগ। এই ঘটনায় বহু ছাত্র-ছাত্রী আহত হওয়ার খবর সামনে আসে। ঘটনার পর দেশজুড়ে প্রতিবাদের সুর আরও জোরালো হয়।

এই ঘটনার পর টলিউড অভিনেত্রী স্বস্তিকা দত্ত সোশ্যাল মিডিয়ায় নিজের প্রতিক্রিয়া জানান। তিনি আহত ছাত্রদের একটি ছবি শেয়ার করে লেখেন, ‘কাল আরও মার, তাই না?’। ছোট্ট এই মন্তব্যের মাধ্যমে তিনি ছাত্রদের ওপর পুলিশি বলপ্রয়োগের তীব্র সমালোচনা করেন। তার পোস্ট দ্রুত ভাইরাল হয় এবং বহু নেটিজেন তার বক্তব্যকে সমর্থন জানান।

যখন বাংলা বিনোদন জগতের অনেক তারকাই এ বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি, তখন স্বস্তিকা দত্তের এই পোস্ট বিশেষভাবে নজর কাড়ে। সামাজিক, রাজনৈতিক নানা বিষয়ে নিজের মতামত প্রকাশের জন্য তিনি আগেও পরিচিত ছিলেন। এবারও ছাত্র আন্দোলন, শিক্ষাব্যবস্থার ইস্যুতে তিনি স্পষ্ট অবস্থান নেন।

এদিকে দিল্লিতে আন্দোলন এখনও অব্যাহত রয়েছে। আন্দোলনকারীদের দাবি, শিক্ষা ব্যবস্থার দুর্নীতির অভিযোগের নিরপেক্ষ তদন্ত, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের