নিজস্ব প্রতিনিধি , মুম্বই - ডিপফেক প্রযুক্তির অপব্যবহারের বিরুদ্ধে আইনি লড়াই শুরু করলেন অভিনেত্রী প্রীতি জিন্টা। অনুমতি ছাড়া তার নাম, মুখ ও পরিচয় ব্যবহার করে ভুয়ো ভিডিও ও কৃত্রিম ছবি ছড়ানো হচ্ছে বলে অভিযোগ। এই ধরনের সব কনটেন্ট দ্রুত সরানোর আবেদন জানিয়েছেন তিনি। একই সঙ্গে ভবিষ্যতে এমন ঘটনা বন্ধেরও আর্জি জানান প্রীতি জিন্টা।

অভিনেত্রীর মামলায় গুগল, মেটাসহ একাধিক ডিজিটাল প্ল্যাটফর্ম ও কয়েকজন ব্যক্তির নাম রয়েছে। শুক্রবার মামলার শুনানিতে বোম্বে হাইকোর্ট দ্রুত কনটেন্ট সরানোর প্রক্রিয়া চালুর নির্দেশ দেয়। আদালত জানিয়েছে, অভিযোগ পাওয়ার পর অযথা দেরি করা যাবে না। এমনকি মামলার পরবর্তী শুনানির দিনও নির্ধারণ করা হয়েছে।

সাম্প্রতিক সময়ে ডিপফেক ভিডিও ও কৃত্রিম ছবি নিয়ে উদ্বেগ বেড়েছে। এই ধরনের ঘটনার শিকার হওয়ার অভিযোগ তুলে এর আগেও অনেক তারকা আদালতের দ্বারস্থ হয়েছেন। তাদের দাবি, অনুমতি ছাড়া পরিচয় ব্যবহার ব্যক্তিগত মর্যাদা ও পেশাগত জীবনে বড় প্রভাব ফেলে। তাই কঠোর পদক্ষেপের দাবি ক্রমেই জোরালো হচ্ছে।

এই মামলার আগে প্রীতি জিন্টা আদালতের অনুমতি নিয়ে আইনি প্রক্রিয়া শুরু করেন। তার আইনজীবীদের দাবি, ভুয়ো ছবি ও ভিডিও বিশ্বের যে কোনও প্রান্ত থেকে প্রকাশ পেলেও ক্ষতি হচ্ছে অভিনেত্রীর সুনাম ও পরিচয়ের। সেই কারণেই আদালতের কাছে দীর্ঘমেয়াদি সুরক্ষা চাওয়া হয়েছে। আগামী শুনানিতে এই মামলার পরবর্তী পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের