নিজস্ব প্রতিনিধি , মুম্বই - গত বছর থেকেই একের পর এক হামলা হয়ে আসছে বলিউড অভিনেতাদের ওপর। বিশেষ করে শুরু হয় সালমানকে দিয়ে। সালমানকে ওপর হামলার দায় স্বীকার করেন গোল্ডি ব্রারর ও লরেন্স বিশ্নোই। হুমকিও দেন সালমান ঘনিষ্ঠ সকলের কপালে দুঃখ আছে। তবে ভাইজানের ওপর আর আক্রমণ না করলেও সম্প্রতি কপিল শর্মার রাতের ঘুম কেড়ে নেয় তারা। এবার বলি অভিনেত্রী দিশা পাটানির বাড়িতে চলল বেশ কয়েক রাউন্ড গুলি। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে অভিনেত্রীর পরিবারে।
সূত্রের খবর , প্রায় ১০-১২ রাউন্ড গুলি চলে দিশার বাড়িতে। ঘটনার দায় স্বীকার করেন গোল্ডির মাফিয়া গ্যাং। ঘটনার দায় স্বীকার করে গোল্ডি দাবি করেন দিশার দিদি খুশবু পটানি আধ্যাত্মিক গুরু প্রেমানন্দ মহারাজ ও অনিরুদ্ধ আচার্যকে অপমান করছেন। এর ফলে হিন্দু ধর্মের অপমান করেছেন। আর সনাতন ধর্মের অপমান তারা কিছুতেই মেনে নেবে না। তাই এটা একটা সাবধানবাণী হিসেবেই যেন ধরা হয়।
উল্লেখ্য , সম্প্রতি এক জায়গায় অনিরুদ্ধাচার্য বিয়ের আগে একত্রবাসে থাকা মহিলাদের নিয়ে কিছু মন্তব্য করেন। এরপরই ক্ষোভ উগরে দিলেন দিশার দিদি। এমনকি কটু কথাও বলেন তিনি। অনিরুদ্ধাচার্যকে নারী বিদ্বেষী বলেও আক্রমণ করেন খুশবু। তিনি বলেন, "এই লোকটা আমার সামনে থাকলে, আমি ওকে ভাল করে বুঝিয়ে দিতাম। এরা দেশদ্রোহী। এদের সমর্থন করা উচিত নয়।" তাই এমন একজন ধর্মীয় ব্যক্তিকে আঘাত করার জেরেই তার ওপর হামলা চালানো হয়।
বিতর্কের আবহে এবার প্রণীত মোরের পাশে দাঁড়ালেন ‘বিগ বস ১৯’-এর প্রতিযোগী তানিয়া মিত্তল
পাঞ্জাবি গায়ক গুরু রানধাওয়ার মালিকানাধীন জিমে গুলি চালানোর ঘটনায় বড় সাফল্য পেল দিল্লি পুলিশ।
এই কমিটিতে জায়গা পেয়েছেন দেব ও অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়
অভিনেতা তথা বিধায়ক 'রুদ্রনীল ঘোষের' নেতৃত্বে ১৭ জুন এই সংগঠনের আনুষ্ঠানিক সূচনা হয়।
২০০৭ সালের একটি বহুচর্চিত ছবি, যেখানে বলিউড অভিনেত্রী বিপাশা বসুর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে দেখা গিয়েছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে।
সম্প্রতি ইশান খাট্টর অনুরাগীদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ‘আস্ক মি অ্যানিথিং’ সেশনে অংশ নিয়ে নানা ব্যক্তিগত ও পেশাগত প্রশ্নের খোলামেলা উত্তর দিলেন।
টেলিভিশনের জনপ্রিয় মুখ নবনীতা দাসকে নিয়ে ফের শুরু হয়েছে জোর চর্চা
পল্লবী চট্টোপাধ্যা এক জনপ্রিয় পডকাস্টে উপস্থিত হয়ে সেই অতীতেরই এক বেদনাদায়ক অধ্যায়ের কথা তুলে ধরলেন অভিনেত্রী, যা শুনে আবেগপ্রবণ হয়ে পড়েন উপস্থিত সকলেই
গত ১৪ জুন নিজের বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন ২২ বছরের এই অভিনেত্রী
ছোটপর্দায় নতুন ধারাবাহিকের ভিড়
এখন শুধু অভিনেতা নন, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবেও আলোচনার কেন্দ্রবিন্দুতে
তার হঠাৎ এমন মৃত্যু নিয়ে সোশ্যাল মিডিয়ায় তৈরি হয়েছিল অসংখ্য প্রশ্ন
মাত্র ২২ বছর বয়সেই তার জীবন থেমে যাওয়ায় স্বাভাবিকভাবেই উঠছে একাধিক প্রশ্ন
অভিনেতা অক্ষয় কুমার মুম্বইয়ের ট্রাফিক এড়াতে প্রতিদিন হেলিকপ্টারে করে শুটিং সেটে যেতেন
ক্যামেরার সামনে হাসিমুখে অভিনয় করলেও পর্দার আড়ালে চলছিল কঠিন লড়াই
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...