নিজস্ব প্রতিনিধি , কলকাতা - প্রথম স্ত্রী থাকার পরও দ্বিতীয়বার বিয়ে করেছেন অভিনেতা তথা বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। দ্বিতীয় স্ত্রী ঋত্বিকা গিরির বয়স ২১ বছর। ডিভোর্স না দিয়ে বিয়ে করার পর থেকেই কটাক্ষের শিকার হচ্ছেন হিরণ। এবার আইনি বিপাকে পড়েছেন অভিনেতা। জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হল তার বিরুদ্ধে।
বুধবার রাতেই আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করেছিলেন অভিনেতার প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায় ও মেয়ে নিয়াসা চট্টোপাধ্যায়। সেই অভিযোগের ভিত্তিতেই FIR দায়েরের পর এবার মামলা রুজু হল হিরণের বিরুদ্ধে। হিরণের এই বিয়ে হিন্দু ম্যারেজ অ্যাক্ট ১৯৫৫ অনুযায়ী আইনত অপরাধ।
প্রথম স্ত্রীকে রেখে দ্বিতীয় বিয়ে নিয়ে এখন হিরণকে ঘিরে তুমুল কটাক্ষ করছে নেটিজেনরা। বিজেপি বিধায়ক হওয়ায় বিরোধী দলগুলি থেকে ধেয়ে আসছে টিপ্পনি। অনিন্দিতা আইনি হুশিয়ারি দিলেও এখনও অবধি মুখ খোলেননি হিরো। আবার উল্টোদিকে , অনিন্দিতাকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন তিনি।
উল্লেখ্য , মেয়ে নিয়াসার থেকে মাত্র ২ বছরের বড় দ্বিতীয় স্ত্রী ঋত্বিকা গিরি। তার বয়স মাত্র ২১ বছর। ২০০০ সালের ১১ই ডিসেম্বর বিয়ে হয়েছিল তাঁদের। গত মাসেই বিয়ের ২৫ বছর পূর্ণ হয়েছে। ডিভোর্স তো দূরের কথা সেই ডিভোর্সের প্রক্রিয়াও শুরু হয়নি দুজনের। এরই মধ্যে দ্বিতীয় বিয়ে। বিধানসভা ভোটের আগে রাজনৈতিক বিতর্ক নয় , ব্যক্তিগত জীবন নিয়ে নেতিবাচক চর্চা শুরু হয়েছে হিরণকে নিয়ে।
বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে ঘিরে নতুন বিতর্কে সরগরম সোশ্যাল মিডিয়া।
শাস্ত্রীয় সঙ্গীতের শুদ্ধতা বজায় রেখেও সময়ের সঙ্গে তাল মেলানোর বার্তা সেতারবাদকের
বিহারের বেলসান্ড গ্রামে ধারালো অস্ত্র নিয়ে হামলা, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে অভিনেতার দাদা
ফাদার্স ডে উপলক্ষে স্বামী পরমব্রত চট্টোপাধ্যায় এবং ছেলে নিষাদকে নিয়ে একগুচ্ছ আবেগঘন ছবি ও একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন পিয়া চক্রবর্তী।
রাজনীতিতে যোগ দেওয়ার পর থেকেই নানা বিতর্ক ও সমালোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক।
এই পরিস্থিতির মধ্যেই মেয়ে মীরাকে নিয়ে উত্তরবঙ্গে বেড়াতে গিয়েছিলেন অভিনেত্রী অহনা দত্ত।
দেবলীনা নন্দী একটি ফেসবুক লাইভে হাজির হয়ে স্বামী প্রবাহ নন্দী এবং শ্বশুরবাড়ির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ধরেন গায়িকা।
২০২৩ সালে কানাডায় নিজের বাড়ির বাইরে গুলিচালনার ঘটনাকে ঘিরে আবারও আলোচনায় উঠে এলেন জনপ্রিয় পঞ্জাবি গায়ক ও অভিনেতা গিপ্পি গ্রেওয়াল।
টলিউডের নতুন ছবি ‘অভিমান’ মুক্তির প্রথম দিনেই তৈরি হয়েছে বিতর্ক।
শাহিদ কাপুর, রাশ্মিকা মন্দানা ও কৃতি শ্যানন অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘ককটেল ২’ শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েই বক্স অফিসে শক্তিশালী সূচনা করেছে।
কঙ্গনা রানাওয়াত অভিনীত এবং মনোজ তাপাদিয়া পরিচালিত ‘ভারত ভাগ্য বিধাতা’ মুক্তির পর প্রথম সপ্তাহে বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পেতে ব্যর্থ হয়েছে
মেট গালা ২০২৬-এ অংশ নিতে নিউ ইয়র্ক যাওয়ার সময় তার টিমের কাছে থাকা প্রায় ১.৩৫ কোটি টাকা মূল্যের দুটি হিরে ও পান্নাখচিত কানের দুল রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়।
অভিনেত্রী প্রীতি জ়িন্টার অভিযোগ, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে তার মুখাবয়ব, নাম ও পরিচয় ব্যবহার করে এআই-নির্মিত একাধিক কনটেন্ট ছড়িয়ে দেওয়া হচ্ছে, যা তার অনুমতি ছাড়াই তৈরি ও প্রচার করা হচ্ছে।
ছবিতে মেয়ের অভিনয় দেখে যেমন উচ্ছ্বাস প্রকাশ করেন মধুমন্তী, তেমনই মা-মেয়ের সাজপোশাকের তুলনা টেনে সমালোচনার ঝড়ও ওঠে নেটমাধ্যমে।
সম্প্রতি এক সংবাদমাধ্যমে প্রবাহ নন্দী নিজের অবস্থান তুলে ধরার কয়েক দিনের মধ্যেই বারুইপুর আদালতে গার্হস্থ্য হিংসার অভিযোগে মামলা দায়ের করেছেন দেবলীনা।
ভারতের বিরুদ্ধে জলকে ‘জাতীয় নিরাপত্তার প্রশ্ন’ বলে দাবি ইসলামাবাদের
চাকরিপদে ৩৩% আসন মহিলাদের জন্য সংরক্ষিত করা হবে
১লা অক্টোবর থেকে বাড়তি ডিএ পেতে চলেছে সরকারি কর্মীরা
১২ বছরের মামার কীর্তিতে স্তম্ভিত পুলিশ
শহরের গুরুত্বপূর্ণ রাস্তার নাম বদল