নিউজ ডেস্ক - সম্প্রতি ‘আবার হাওয়া বদল' ছবির বিশেষ প্রদর্শনীতে উপস্থিত ছিলেন অভিনেত্রী অনুষা বিশ্বনাথন ও তার মা, অভিনেত্রী মধুমন্তী মৈত্র। অনুষ্ঠানে অনুষার পরনে ছিল একটি কালো আধুনিক পোশাক, যা ঘিরেই সমাজমাধ্যমে শুরু হয় নানা আলোচনা। ছবিতে মেয়ের অভিনয় দেখে যেমন উচ্ছ্বাস প্রকাশ করেন মধুমন্তী, তেমনই মা-মেয়ের সাজপোশাকের তুলনা টেনে সমালোচনার ঝড়ও ওঠে নেটমাধ্যমে।

প্রদর্শনীর পর প্রকাশ্যে আসা কিছু ছবি ও ভিডিওকে কেন্দ্র করে দর্শকদের একাংশের দাবি, অনুষার পোশাকটি অত্যন্ত সাহসী ছিল এবং তাতে তার শরীরের গঠন স্পষ্টভাবে ফুটে উঠছিল। সেই সূত্র ধরেই কেউ কেউ মন্তব্য করেন, মধুমন্তীর মার্জিত ও সংযত সাজের পাশে অনুষার পোশাক নাকি বেমানান লেগেছে। যদিও এই ধরনের মন্তব্যকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ অভিনেত্রী।

সমালোচনার প্রসঙ্গে অনুষা স্পষ্ট জানিয়ে দেন, সমাজমাধ্যমে নিজের মতামত প্রকাশ করা খুব সহজ হলেও, তা সবসময় গ্রহণযোগ্য বা প্রয়োজনীয় নয়। তার কথায়, মানুষ তাদের নিজস্ব মানসিকতা ও দৃষ্টিভঙ্গি থেকেই মন্তব্য করেন। তবে এই ধরনের মন্তব্যকে তিনি ব্যক্তিগতভাবে গুরুত্ব দেন না। বরং তার মতে, এমন ভাষা ব্যবহারকারীদের মনোভাবই এসব প্রতিক্রিয়ার মাধ্যমে সামনে আসে। দীর্ঘদিন অভিনয় জগতের সঙ্গে যুক্ত থাকার কারণে সমালোচনা ও ট্রোলিংয়ের সঙ্গে তিনি এখন যথেষ্ট পরিচিত বলেও জানান।

অন্যদিকে, মেয়েকে ঘিরে হওয়া এই বিতর্ক নিয়ে কী ভাবছেন মধুমন্তী মৈত্র? এই প্রশ্নের উত্তরে তিনি জানান, সমাজমাধ্যমের সমালোচনামূলক মন্তব্য পড়ার অভ্যাস তার নেই। কারণ, তিনি মনে করেন এই ধরনের প্রতিক্রিয়াকে গুরুত্ব দেওয়া মানেই অযথা বিতর্ককে আরও বাড়িয়ে তোলা। তার কথায়, 'যারা এই ধরনের মন্তব্য করেন, তারা আসলে সেই গুরুত্বটাই পেতে চান। তাই উত্তর দেওয়ার অর্থ আগুনে ঘি ঢালা।' ফলে বিষয়টি নিয়ে প্রকাশ্যে তর্কে জড়ানোর পক্ষপাতী নন তিনি।

এ প্রসঙ্গে মধুমন্তী আরও বলেন, মা ও মেয়ে হিসেবে তাদের সম্পর্ক ঘনিষ্ঠ হলেও দু’জনের ব্যক্তিত্ব, পছন্দ ও জীবনধারা সম্পূর্ণ আলাদা। তাই পোশাকের ক্ষেত্রেও প্রত্যেকের নিজস্ব স্বাধীনতা থাকা উচিত বলে তিনি মনে করেন। তার মতে, বাহ্যিক সাজসজ্জার চেয়ে মানুষের চিন্তাভাবনা ও মনন অনেক বেশি গুরুত্বপূর্ণ। অনুষার সিদ্ধান্তে তিনি কখনও হস্তক্ষেপ করেন না বলেও জানান অভিনেত্রী। তাই সমাজমাধ্যমের সমালোচনার চেয়ে মেয়ের আত্মবিশ্বাস ও নিজের পছন্দকে গুরুত্ব দেওয়াই শ্রেয় বলে মনে করেন মধুমন্তী।
টলিউডের নতুন ছবি ‘অভিমান’ মুক্তির প্রথম দিনেই তৈরি হয়েছে বিতর্ক।
শাহিদ কাপুর, রাশ্মিকা মন্দানা ও কৃতি শ্যানন অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘ককটেল ২’ শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েই বক্স অফিসে শক্তিশালী সূচনা করেছে।
কঙ্গনা রানাওয়াত অভিনীত এবং মনোজ তাপাদিয়া পরিচালিত ‘ভারত ভাগ্য বিধাতা’ মুক্তির পর প্রথম সপ্তাহে বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পেতে ব্যর্থ হয়েছে
মেট গালা ২০২৬-এ অংশ নিতে নিউ ইয়র্ক যাওয়ার সময় তার টিমের কাছে থাকা প্রায় ১.৩৫ কোটি টাকা মূল্যের দুটি হিরে ও পান্নাখচিত কানের দুল রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়।
অভিনেত্রী প্রীতি জ়িন্টার অভিযোগ, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে তার মুখাবয়ব, নাম ও পরিচয় ব্যবহার করে এআই-নির্মিত একাধিক কনটেন্ট ছড়িয়ে দেওয়া হচ্ছে, যা তার অনুমতি ছাড়াই তৈরি ও প্রচার করা হচ্ছে।
সম্প্রতি এক সংবাদমাধ্যমে প্রবাহ নন্দী নিজের অবস্থান তুলে ধরার কয়েক দিনের মধ্যেই বারুইপুর আদালতে গার্হস্থ্য হিংসার অভিযোগে মামলা দায়ের করেছেন দেবলীনা।
অনুরাগ কাশ্যপ তার জীবন ও কর্মজীবন নিয়ে একটি বই প্রকাশের ঘোষণা হতেই সেই প্রসঙ্গেই সামনে এসেছে এক পুরনো ঘটনার উল্লেখ।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শুরু হওয়া এক সম্পর্ক অবশেষে পরিণতি পেল বিয়ের মাধ্যমে
অনিরুদ্ধাচার্যর দাবি, বর্তমানে কমেডির আড়ালে এমন অনেক বক্তব্য সামনে আসছে, যা সমাজের জন্য ইতিবাচক বার্তা বহন করে না
বাংলাদেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভী 'নিয়ামত উল্লাহ ভূঁইয়াকে' স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে ঢাকার একটি আদালত।
‘কথা’ শেষ হওয়ার পর থেকে ছোট পর্দায় আর দেখা যায়নি অভিনেত্রী সুস্মিতাকে।
ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা রয়্যাল অ্যাসকট ২০২৬-এ উপস্থিত হয়ে হলিউড তারকা হেনরি ক্যাভিলের সঙ্গে একই ফ্রেমে ধরা দেন সারা।
জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘আনন্দীর' সফর অবশেষে শেষ হলো।
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
বিতর্কের আবহে এবার প্রণীত মোরের পাশে দাঁড়ালেন ‘বিগ বস ১৯’-এর প্রতিযোগী তানিয়া মিত্তল
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা