নিজস্ব প্রতিনিধি , মুম্বই - ‘বিগ বস ওটিটি ৩’ খ্যাত ইনফ্লুয়েন্সার আদনান শেখের একটি মন্তব্য ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে। একটি পডকাস্টে তিনি ডিভোর্সি আর বিধবা নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। সেই ভিডিও দ্রুত সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় তীব্র সমালোচনা। অভিনেত্রী - ফ্যাশন ইনফ্লুয়েন্সার উরফি জাভেদ প্রকাশ্যে এই মন্তব্যের বিরোধিতা করেছেন।

একটি পডকাস্টে বিয়ে, বিচ্ছেদ আর একা থাকা নারীদের প্রসঙ্গে কথা বলতে গিয়ে আদনান কিছু মন্তব্য করেন। যা অনেকের কাছে অপমানজনক বলে মনে হয়েছে। তার বক্তব্যে ডিভোর্সি আর বিধবা নারীদের মর্যাদা নিয়ে প্রশ্ন তোলার অভিযোগ উঠেছে। ভিডিও প্রকাশের পর থেকেই নানা মহলে ক্ষোভ ছড়িয়ে পড়ে। বহু মানুষ এই ধরনের মন্তব্যকে দায়িত্বজ্ঞানহীন বলে দাবি করেছেন।

উরফি জাভেদ নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সেই ভিডিওর অংশ তুলে ধরে কড়া ভাষায় প্রতিক্রিয়া জানান। এমন মানসিকতার মানুষকে প্রকাশ্যে কথা বলার সুযোগ দেওয়া কি উচিত? সেই প্রশ্নই তোলেন উরফি জাভেদ। সমাজমাধ্যমে বহু ব্যবহারকারী উরফির বক্তব্যকে সমর্থন করেছেন। অনেকেই নারীদের সম্মান নিয়ে এমন মন্তব্যের নিন্দা করেছেন।

কিছু দিন আগেও নিজের আন্তঃধর্মীয় বিয়ে নিয়ে বিতর্কে ছিলেন আদনান শেখ। সেই সময় পরিবার থেকেও তার বিরুদ্ধে নানা অভিযোগ ওঠে। যদিও তিনি সব অভিযোগ অস্বীকার করেছিলেন। এবার নারীদের নিয়ে মন্তব্যের জেরে নতুন করে সমালোচনার মুখে পড়েছেন এই ইনফ্লুয়েন্সার। অনেকেই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার দাবি তুলেছেন।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের