6a1ea9608274c_IMG_20260602_152715
জুন ০২, ২০২৬ দুপুর ০৩:৩৭ IST

দলছুট ঋতব্রতকে নিশানা জয়জিৎয়ের! ‘ঘাড়ধাক্কা খেতেই যেন অভ্যস্ত’, কটাক্ষে সরগরম রাজনীতি

নিজস্ব প্রতিনিধি, কলকাতা - গত কয়েক দিন ধরেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি। দলবিরোধী কার্যকলাপের অভিযোগে সোমবার উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কার করা হয়েছে।
দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, একাধিক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকে অনুপস্থিত থাকার পাশাপাশি দলবিরোধী কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। একসময় বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত ঋতব্রত পরে তৃণমূলে যোগ দিয়ে রাজ্যসভার সাংসদ হন। পরবর্তীতে বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে বিধায়ক পদে আসীন হন।


দল থেকে বহিষ্কারের পরই ঋতব্রতের বিধায়ক পদ থাকবে কি না, তা নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। এদিকে বহিষ্কারের সিদ্ধান্তের পর তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক সুর শোনা যায় তাঁর গলায়। ঋতব্রত দাবি করেন, “আমি যা জানি, সব বলতে পারি। দুর্নীতির নানা বিষয় নিয়ে সরকারের কাছে চিঠি লিখব এবং তদন্তের দাবি জানাব।”
এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে যখন তীব্র চর্চা চলছে, তখনই সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ ছুড়ে দেন টলিউড অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, “ছেলেটা কী ঘাড়ধাক্কাই না খাচ্ছে! বাম থেকে বহিষ্কৃত হয়ে ডানে গিয়েছিল, সেখান থেকেও বহিষ্কৃত। দেখা যাক আগামী দিনে কী হয় তার ব্রত!”
যদিও পোস্টে সরাসরি ঋতব্রতের নাম উল্লেখ করেননি অভিনেতা। তবে ‘ব্রত’ শব্দের ব্যবহার থেকেই তাঁর ইঙ্গিত যে ঋতব্রতের দিকেই ছিল, তা স্পষ্ট বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।


জয়জিৎয়ের পোস্ট প্রকাশ্যে আসতেই নেটমাধ্যমে শুরু হয়েছে আলোচনা ও কটাক্ষের বন্যা। কেউ লিখেছেন, “ওর নাম ঋতব্রত নয়, ঋতু-পরিবর্তন হওয়া উচিত ছিল।” আবার কেউ বাম নেতা শতরূপ ঘোষের পুরনো মন্তব্য তুলে এনে বিদ্রূপ করেছেন।ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বহিষ্কার, তাঁর পাল্টা হুঁশিয়ারি এবং জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষ— সব মিলিয়ে নতুন রাজনৈতিক বিতর্কে সরগরম রাজ্য রাজনীতি।
 

TV 19 Network NEWS FEED

বিশ্ববাজারে বাড়ছে ভারতের সামরিক দাপট! ভিয়েতনামের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির পথে দিল্লি

বিশ্ববাজারে বাড়ছে ভারতের সামরিক দাপট! ভিয়েতনামের...

প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...

৭১-এর পর প্রথম! বঙ্গোপসাগরে চিনা প্রযুক্তির সাবমেরিন নামাচ্ছে পাকিস্তান, চিন্তায় দিল্লি

৭১-এর পর প্রথম! বঙ্গোপসাগরে চিনা প্রযুক্তির সাবমের...

বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...

বিদেশে বসে নাশকতার ছক! ভারত-মালয়েশিয়া যৌথ তৎপরতায় জালে ২ খলিস্তানি এজেন্ট

বিদেশে বসে নাশকতার ছক! ভারত-মালয়েশিয়া যৌথ তৎপরতা...

মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...

বাংলাদেশ-পাকিস্তান নিয়ে বিস্ফোরক মন্তব্য! চরমপন্থী কার্যকলাপ ঘিরে উদ্বেগ প্রকাশ ইজরায়েলের

বাংলাদেশ-পাকিস্তান নিয়ে বিস্ফোরক মন্তব্য! চরমপন্থী...

দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...

ট্রাম্প প্রশাসনের মানবিক উদ্যোগ! ভিসা পেলেন ভোজিনহার মা, অপেক্ষা পুনর্মিলনের

ট্রাম্প প্রশাসনের মানবিক উদ্যোগ! ভিসা পেলেন ভোজিনহ...

ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা