নিজস্ব প্রতিনিধি , মুম্বই - বর্তমানে বলিউডের অন্যতম সফল অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। সকলের মত স্রোতে গা না ভাসিয়ে নিজের পড়াশোনা শেষ করেই অভিনেত্রী হওয়ার দৌড়ে নামেন। তবে পড়াশোনার পাশাপাশি হাত খরচ চালাতে অন্য জীবিকা নির্বাহ করতে হত অভিনেত্রীকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেই এই কথা জানালেন শ্রদ্ধা।
বস্টন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন অভিনেত্রী। সেই সময় নিজের হাতখরচ চালাতে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এক কফি প্রস্তুতকারক সংস্থায় চাকরি করতে হয়। সেখানেই ওয়েটারের কাজ করতে হত তাকে। এমনকি চাকরি খোঁজার অ্যাপে নিজের প্রোফাইলে অভিনেত্রী ও উদ্যোগপতি হওয়ার পাশাপাশি আরও দু’টি জীবিকার কথা তালিকায় যোগ করেছেন শ্রদ্ধা।
সেই সময় বহু মানুষকে নিজের হাতে কফি বানিয়ে খাইয়েছেন বলি অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাদের কাছে ক্ষমাও চেয়েছেন। তার মতে ভীষণই বাজে কফি বানাতেন। তবে সেখান থেকে উপার্জিত অর্থেই হাতখরচ চালাতেন। কষ্ট করে হলেও সেই কাজে নিজেকে মানিয়ে নেন অভিনেত্রী।
শুধু কফি নয় , স্যান্ডউইচ সহ আরও বিভিন্ন খাবার বানাতে হত শ্রদ্ধাকে। তবে অভিনেত্রী দাবি করছেন , কফি খারাপ বানালেও স্যান্ডউইচ ভীষণই ভাল বানাতেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছেন, "২০০৫ সালে বস্টনে পড়ার সময় এক সংস্থায় চাকরি করতাম। সেই সময় যে ক’জনকে কফি করে খাইয়েছি, তাঁদের সকলের কাছে ক্ষমা চাইছি। আমি একদম ভাল কফি বানাতে পারতাম না।"
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শুরু হওয়া এক সম্পর্ক অবশেষে পরিণতি পেল বিয়ের মাধ্যমে
অনিরুদ্ধাচার্যর দাবি, বর্তমানে কমেডির আড়ালে এমন অনেক বক্তব্য সামনে আসছে, যা সমাজের জন্য ইতিবাচক বার্তা বহন করে না
বাংলাদেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভী 'নিয়ামত উল্লাহ ভূঁইয়াকে' স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে ঢাকার একটি আদালত।
‘কথা’ শেষ হওয়ার পর থেকে ছোট পর্দায় আর দেখা যায়নি অভিনেত্রী সুস্মিতাকে।
ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা রয়্যাল অ্যাসকট ২০২৬-এ উপস্থিত হয়ে হলিউড তারকা হেনরি ক্যাভিলের সঙ্গে একই ফ্রেমে ধরা দেন সারা।
জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘আনন্দীর' সফর অবশেষে শেষ হলো।
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
বিতর্কের আবহে এবার প্রণীত মোরের পাশে দাঁড়ালেন ‘বিগ বস ১৯’-এর প্রতিযোগী তানিয়া মিত্তল
পাঞ্জাবি গায়ক গুরু রানধাওয়ার মালিকানাধীন জিমে গুলি চালানোর ঘটনায় বড় সাফল্য পেল দিল্লি পুলিশ।
এই কমিটিতে জায়গা পেয়েছেন দেব ও অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়
অভিনেতা তথা বিধায়ক 'রুদ্রনীল ঘোষের' নেতৃত্বে ১৭ জুন এই সংগঠনের আনুষ্ঠানিক সূচনা হয়।
২০০৭ সালের একটি বহুচর্চিত ছবি, যেখানে বলিউড অভিনেত্রী বিপাশা বসুর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে দেখা গিয়েছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে।
সম্প্রতি ইশান খাট্টর অনুরাগীদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ‘আস্ক মি অ্যানিথিং’ সেশনে অংশ নিয়ে নানা ব্যক্তিগত ও পেশাগত প্রশ্নের খোলামেলা উত্তর দিলেন।
টেলিভিশনের জনপ্রিয় মুখ নবনীতা দাসকে নিয়ে ফের শুরু হয়েছে জোর চর্চা
পল্লবী চট্টোপাধ্যা এক জনপ্রিয় পডকাস্টে উপস্থিত হয়ে সেই অতীতেরই এক বেদনাদায়ক অধ্যায়ের কথা তুলে ধরলেন অভিনেত্রী, যা শুনে আবেগপ্রবণ হয়ে পড়েন উপস্থিত সকলেই
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা