নিজস্ব প্রতিনিধি , কলকাতা - মাত্র ৪৩ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি দিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তালসারিতে শুটিং করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল তাঁর। রাহুলের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ সিনেদুনিয়া সহ রাজনৈতিক মহল। শোকে পাথর হয়ে গেছেন অভিনেতার তাঁর বাবা। রাহুলের প্রয়াণে শোকপ্রকাশের পাশাপাশি এবার গাফিলতির প্রশ্ন তুললেন অরিত্র দত্ত বণিক।
শুটিংয়ের মাঝে এহেন দুর্ঘটনায় অনেকের মনেই প্রশ্ন উঠছে। কিভাবে সকলের সামনে এই দুর্ঘটনা ঘটে গেল? এটা কি শুধুই দুর্ঘটনা নাকি চরম গাফিলতি? এবার সরাসরি এমন প্রশ্ন তুললেন অরিত্র দত্ত বণিক। মনে কিছু আসলে তা বলতে পিছু পা হন না তিনি। এককথায় যাকে বলে স্পষ্টবাদী। এবার রাহুলের মৃত্যু নিয়ে প্রশ্ন তুললেন তিনি।
অরিত্র বলেছেন , কিছু দিন আগেই একটা অনুষ্ঠানে রাহুলদার সঙ্গে দেখা হয়েছে। গল্প করলাম আমরা। সবচেয়ে খারাপ লাগছে প্রিয়াঙ্কাদির অভিনীত একটি ছবি আমি এডিট করছি। জানি না কী ভাবে এখন সেই কাজটা করব। রাহুলদা আমার জীবনের শিক্ষাগুরু ছিলেন। শুধু ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য নয়, সমাজের জন্য এটা বড় ক্ষতি।"
এরপর অরিত্র আরও বলেছেন , "শুটিং করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে। প্রতি দিন কাগজে রাজনীতির লড়াই চলছে। অথচ শুটিংয়ে কোনও দুর্ঘটনা ঘটলে রেসকিউ সিস্টেম নেই। একজন অভিনেতা চোখের নিমেষে এইভাবে শেষ হয়ে যাবেন? ইন্ডাস্ট্রিতে অনেক বড় বড় লবি আছে। আমি কাউকে আলাদা করে কিছু বলছিনা। বড় মাথাদের কাছে আমার প্রশ্ন এটাই যে শুটিংয়ে দুর্ঘটনা ঘটলে বাঁচার কি কোনও রাস্তা নেই? এর আগেও তো একাধিক টেকনিশিয়ানদের মৃত্যু হয়েছে এই উদাসীন আচরণের জন্য। একজন অভিনেতার এ ভাবে জীবন চলে যাবে? এটা তো হতে পারে না। এই মৃত্যুতে অন্য কোনও কারণ রয়েছে কিনা সেটা ময়নাতদন্ত, পুলিশি তদন্তে স্পষ্ট হবে। বলছিনা কিছু আছেই। তবে শিল্পীদের নিরাপত্তা আছে কিনা দেখতে হবে তো।"
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
কঠিন সময়ে অসমবাসীর পাশে কার্তিক
'দাদাগিরি'র নতুন সিজনে সৌরভ গঙ্গোপাধ্যায়ের জায়গায় দায়িত্ব সামলাচ্ছেন দেব
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের