নিজস্ব প্রতিনিধি , মুম্বই - বেশ কয়েকদিন ধরেই জল্পনা তুঙ্গে। অবশেষে জল্পনাই সত্যি হল। ৪০ বছর বয়সে দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হলেন সোনাম কাপুর। সোশ্যাল মিডিয়ায় নিজেই সুখবর দিলেন বলি অভিনেত্রী। খবর ছড়াতেই আনন্দে আত্মহারা অনুরাগীরা। সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তায় ভাসছেন অনিল কাপুরের মেয়ে।
বৃহস্পতিবার সকালে নিজের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে মা হওয়ার খবর প্রকাশ্যে আনলেন সোনাম। ছবিতে অভিনেত্রীকে একটি ভিন্টেজ হট পিঙ্ক ব্লেজার সহ ম্যাচিং স্টার্ট পরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। প্রিন্সেস ডায়নার রূপে এই অবতার ভীষণই প্রশংসিত হয়েছে বি টাউনে।
ছবিতে নিজের বেবি বাম্পের ওপর হাত রেখে সোনম কাপুর লেখেন, ‘মা’। সোশ্যাল মিডিয়া স্টোরিতেও তিনি একই ছবি পোস্ট করেন। যেখানে তিনি লেখেন, ‘আসছে বসন্ত ২০২৬'। এই পোস্ট থেকে সকলেই বুঝতে পারছেন নতুন বছরের শুরুর দিকেই সুখবর দিতে চলেছেন অভিনেত্রী।
সোনামের এই সুখবর ছড়িয়ে পরার পর সদ্য মা হওয়া পরিণীতি লেখেন , "অভিনন্দন।" কারিনা কাপুর লিখেছেন , "সোনা আনন্দ দুজনকেই অনেক অনেক ভালোবাসা।" একজন নেটিজেন দাবি করেছেন , কন্যা সন্তানের মা হতে চলেছেন সোনাম। আবার একজন বলেন , অবশ্যই ছেলে আসবে অনিল কাপুরের ঘরে।
দীর্ঘ প্রতীক্ষার পর মুক্তির মুখে অক্ষয় কুমারের বহুল আলোচিত ছবি ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’।
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হওয়ার পর এ বছর প্রথম জন্মদিন উদ্যাপন করলেন ‘তলপতি’ বিজয়। ৫২ বছরে পা দেওয়া এই অভিনেতা-রাজনীতিবিদকে শুভেচ্ছা জানিয়েছেন দেশের নানা প্রান্তের অনুরাগী ও শুভানুধ্যায়ীরা।
বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি দাস সম্প্রতি একটি আবেগঘন পোস্ট করে অনুরাগীদের নজর কেড়েছেন।
পাকিস্তানে একসময় নিষিদ্ধ হওয়া একটি বহুল আলোচিত নাটকের কাহিনি এবার বড়পর্দায় নিয়ে আসছেন পরিচালক রাজকুমার সন্তোষী।
বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে ঘিরে নতুন বিতর্কে সরগরম সোশ্যাল মিডিয়া।
শাস্ত্রীয় সঙ্গীতের শুদ্ধতা বজায় রেখেও সময়ের সঙ্গে তাল মেলানোর বার্তা সেতারবাদকের
বিহারের বেলসান্ড গ্রামে ধারালো অস্ত্র নিয়ে হামলা, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে অভিনেতার দাদা
ফাদার্স ডে উপলক্ষে স্বামী পরমব্রত চট্টোপাধ্যায় এবং ছেলে নিষাদকে নিয়ে একগুচ্ছ আবেগঘন ছবি ও একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন পিয়া চক্রবর্তী।
রাজনীতিতে যোগ দেওয়ার পর থেকেই নানা বিতর্ক ও সমালোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক।
এই পরিস্থিতির মধ্যেই মেয়ে মীরাকে নিয়ে উত্তরবঙ্গে বেড়াতে গিয়েছিলেন অভিনেত্রী অহনা দত্ত।
দেবলীনা নন্দী একটি ফেসবুক লাইভে হাজির হয়ে স্বামী প্রবাহ নন্দী এবং শ্বশুরবাড়ির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ধরেন গায়িকা।
২০২৩ সালে কানাডায় নিজের বাড়ির বাইরে গুলিচালনার ঘটনাকে ঘিরে আবারও আলোচনায় উঠে এলেন জনপ্রিয় পঞ্জাবি গায়ক ও অভিনেতা গিপ্পি গ্রেওয়াল।
টলিউডের নতুন ছবি ‘অভিমান’ মুক্তির প্রথম দিনেই তৈরি হয়েছে বিতর্ক।
শাহিদ কাপুর, রাশ্মিকা মন্দানা ও কৃতি শ্যানন অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘ককটেল ২’ শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েই বক্স অফিসে শক্তিশালী সূচনা করেছে।
কঙ্গনা রানাওয়াত অভিনীত এবং মনোজ তাপাদিয়া পরিচালিত ‘ভারত ভাগ্য বিধাতা’ মুক্তির পর প্রথম সপ্তাহে বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পেতে ব্যর্থ হয়েছে
ভারতের বিরুদ্ধে জলকে ‘জাতীয় নিরাপত্তার প্রশ্ন’ বলে দাবি ইসলামাবাদের
চাকরিপদে ৩৩% আসন মহিলাদের জন্য সংরক্ষিত করা হবে
১লা অক্টোবর থেকে বাড়তি ডিএ পেতে চলেছে সরকারি কর্মীরা
১২ বছরের মামার কীর্তিতে স্তম্ভিত পুলিশ
শহরের গুরুত্বপূর্ণ রাস্তার নাম বদল