নিজস্ব প্রতিনিধি , মুম্বই - প্রথম পর্বের শেষে পার্ট ২ - এর ইঙ্গিত দেওয়ার পর থেকেই উত্তাল হয়ে ওঠে দর্শক মহল। চন্দ্রগ্রহণের জেরে পিছিয়ে গিয়েছিল ধুরন্ধর ২ এর ট্রেলার লঞ্চ। অবশেষে শনিবার প্রকাশ্যে এল হামজার দ্বিতীয় মিশনের বেশকিছু ঝলক। যেখানে ফের পাকিস্তানকে ঘরে ঢুকে শেষ করে দেওয়ার লক্ষ্যে ভারত। দেশের হয়ে সেই কাজটি করবেন রনবীর সিং ওরফে হামজা।
মারকাটারি অ্যাকশন দৃশ্যে ভরা ছবির ট্রেলার। যার ঝলক ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। সেই বিখ্যাত সংলাপ শোনার পর থেকেই দর্শকরা আন্দাজ পেয়েছিল প্রথম পর্বের থেকেও ভয়ঙ্কর হতে চলেছে এই ছবি। ছবির ট্রেলারে ফের উন্মাদনার পারদ চড়েছে দর্শকদের মধ্যে। যেখানে রয়েছে একগুচ্ছ রগরগে ডায়ালগ।
ছবির প্রথম পর্ব প্রায় আড়াই মাস ধরে শিরোনামে ছিল। বক্স অফিসের একের পর এক রেকর্ড ভেঙে গুড়িয়ে দিয়েছিল এই ছবি। এবার অনুমান , ফের বিশাল ব্যবসা করবে এই ছবি। কারণ , পরিচালক আদিত্য ধর থেকে শুরু করে অনেকেই দ্বিতীয় পর্ব নিয়ে আশা জাগিয়েছিল দর্শকদের মনে। বলা হয়েছিল আরও ভয়ানক হতে চলেছে এই ছবি। প্রায় তিন মিনিটের ট্রেলারে তেমনই ইঙ্গিত দিলেন পরিচালক।
ট্রেলারে দেখানো হয়েছে , পাক মুলুকের এক চরিত্রকে ভারত নিয়ে অবমাননাকর মন্তব্য করতে শোনা যায়। অজিত ডোভালের অবতারে শ্যেন দৃষ্টিতে কীভাবে সেই পরিস্থিতি সামাল দেন আর মাধবন, যিনি আদতে হামজা আলির কারিগর? সেই ঝলকও ফুটে উঠল ট্রেলারে। তুখর অ্যাকশন অবতারে নজর কাড়লেন রণবীর। ফের নজর কাড়তে চলেছেন সঞ্জয় দত্ত। একথা বুঝতে বাকি নেই কারোর। একের পর অ্যাকশন দৃশ্যে কাঁপিয়ে দিয়েছেন রণবীর।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের