নিজস্ব প্রতিনিধি , কলকাতা - গত কয়েকবছর ধরেই পুজোয় একের পর এক ব্লকবাস্টার উপহার দিয়েছেন আবির চট্টোপাধ্যায়। এই বছর পুজোতে আসতে চলেছে আবিরের দুটি চলচ্চিত্র। একটি নন্দিতা-শিবপ্রসাদ পরিচালিত ‘রক্তবীজ ২’। অন্যদিকে অনীক দত্ত পরিচালিত তথা ফিরদৌসুল হাসান প্রযোজিত ‘যত কাণ্ড কলকাতাতেই’। তবে অনীকের ছবির প্রচারে নাকি থাকছেন না অভিনেতা। চুক্তি থাকলেও কেন এই ছবির প্রচারে থাকবেন না তিনি, এই নিয়ে পরিচালক জুটির সঙ্গে আবিরের মন কষাকষি শুরু হয়েছে।
সোমবার এই বিষয় নিয়ে সাংবাদিক বৈঠক করে অভিনেতার ওপর রীতিমতো ক্ষোভ উগড়ে দেন অনীক ফিরদৌসল। উইন্ডোজ প্রযোজনা সংস্থার শর্ত অনুযায়ী, তাঁদের পুজো রিলিজের ‘মুখ’ আবির চট্টোপাধ্যায় হলে, অভিনেতার অন্য কোনও সিনেমা ওই একই সময়ে মুক্তি পাবে না। অথবা রিলিজ হলেও সেই ছবির প্রচারে থাকতে পারবেন না আবির। তবে সেই চুক্তি মানছেন না অভিনেতা।
পরিচালকের বক্তব্য , "ছবির থেকে কখনোই অভিনেতা বড় হতে পারে না। প্রচারের জন্য কি তবে আবিরের কাছে ভিক্ষে চাইব? শিবুপ্রসাদ, আবির দুজনকেই ভীষণ স্নেহ করি। ‘রক্তবীজ২’-এর গান, ট্রেলার দেখেছি। আমাদের ছবি আর শিবুদের ছবি সম্পূর্ণ আলাদা। তাহলে কিসের সমস্যা?"
ফিরদৌসল আরও বলেছেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা সিনেমার প্রাইম টাইমে স্লটের জন্য এত লড়াই করলেন। আর সেখানে আবির নিজের সিনেমার প্রচার, প্রদর্শনে থাকবেন না। আবিরকে যথেষ্ট ভালোবাসি, তারপরও কেন এরম অসহযোগিতা করছে ও?অনীক বলেছেন, "একজন প্রযোজকের কাছে দু বছর রিলিজের জন্য অপেক্ষা করা ভীষণই সমস্যার।"
এই প্রসঙ্গে অভিনেতা আবির বলেছেন, "যত কাণ্ড কলকাতাতেই’ সিনেমাটির গল্প এতটাই ভাল যে আলাদা করে পুজোয় রিলিজ না করলেও হত। এমনিতেই হিট হত। এই বছর পুজোয় রক্তবীজ ২ মুক্তি পাচ্ছে।সেটা তো সকলেই জানে। তাই ওই সময়টিকেই ‘যত কাণ্ড কলকাতাতেই’ রিলিজের জন্য বেছে নেওয়ার কথা কেন ভাবলেন প্রযোজকেরা? চলতি বছর জুন মাসে ডাবিংয়ের সময়ও প্রযোজককে জানিয়েছিলাম, পুজোয় রক্তবীজ ২ মুক্তি পাচ্ছে। প্রচারে থাকতে পারব না। তখন কিছু না জানিয়ে উনি বলেছিলেন- দেখছি। অভিনেতা হয়ে প্রযোজকের সিদ্ধান্ত নিয়ে আর কি বা বলব।"
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের