নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই টলিউডের অন্দরমহলে বাড়ছে বিভিন্ন জল্পনা। সেই উত্তেজনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন। গত কয়েকদিন ধরে সংগঠনের ভিতরে দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসে। বুধবার সেই পরিস্থিতি আরও অশান্ত হয়ে ওঠে। বিক্ষোভ, ভাঙচুর, নিরাপত্তা ঘিরে চাঞ্চল্য ছড়ায় EIMPA চত্বরে।

সভাপতি পিয়া সেনগুপ্তর অপসারণের দাবিতে এদিন ফের সরব হন একাংশ সদস্য। EIMPA অফিসের ভিতরে বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। বিক্ষুব্ধ সদস্যদের অভিযোগ, এই সংগঠনের বর্তমান ইসি কমিটি নির্বাচিত হয়নি, জোর করে পদ দখল করে রাখা হয়েছে। এই পরিস্থিতি সামাল দিতে প্রথমে বউবাজার থানার পুলিশ মোতায়েন করা হয়। পরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরও এলাকায় পৌঁছতে দেখা যায়। দিনভর ১৪৪ ধারা জারি হতে পারে বলেও শোনা যাচ্ছে। তবে পিয়া সেনগুপ্ত দাবি করেন, আদালতের পর্যবেক্ষণ মেনেই নির্বাচন হয়েছে, সমস্ত নথিও তাঁদের কাছে রয়েছে।

অন্যদিকে বিক্ষুব্ধ সদস্য শতদীপ সাহা জানান, শুক্রবার ফের দুপক্ষ আলোচনায় বসবে। EIMPA এর প্রযোজক বিভাগের চেয়ারম্যান ঋতব্রত ভট্টাচার্য জানান, সংগঠনের নিয়মে কিছু পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রযোজকদের উপর বাজেট সংক্রান্ত বাধ্যবাধকতাও তুলে দেওয়া হবে। এমনকি বুধবার রাতে টেকনিশিয়ান্স স্টুডিওতেও উত্তেজনার খবরও সামনে আসে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সাময়িকভাবে অফিস বন্ধ করে দেওয়া হয়।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের