নিজস্ব প্রতিনিধি, পাটনা – ভোটের দামামা বেজে গিয়েছে বিহারে। বিজেপির টিকিট পাননি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী চৌবের ছেলে অরিজিৎ শাশ্বত চৌবে। ফলে একা লড়াইয়ের সিদ্ধান্ত নেন তিনি। মনোনয়ন জমা দিতেও যান অরিজিৎ শাশ্বত চৌবে। তবে বাবার আদেশে মনোনয়ন জমা না দিয়ে বাড়ি ফিরলেন অশ্বিনী চৌবের ছেলে।
১৯৯৫ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত বিহারের ভাগলপুরের আসনে জিতেছেন অশ্বিনী চৌবে। এবার ছেলে আশা করেছিলেন ওই আসনে হয়তো তাঁকে প্রার্থী করবে বিজেপি। কিন্তু ভাগলপুর আসনে রোহিত পান্ডেকে প্রার্থী করে বিজেপি। যিনি গত নির্বাচনে ১ হাজার ভোটে হেরে ছিলেন। এরপরই মনের দুঃখে নির্দল হিসেবে লড়াই করার সিদ্ধান্ত নেন অরিজিৎ শাশ্বত চৌবে। সমর্থকদের সঙ্গে নিয়ে জেলাশাসকের দফতরে মনোনয়ন জমা দিতে যান তিনি। তবে মনোনয়ন জমা দেওয়ার ঠিক আগে তাঁকে ফোন করেন তাঁর বাবা।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে অরিজিৎ জানান, “তুমি বিজেপি-তে রয়েছ এবং বিজেপি-তেই থাকবে। আজ, আমার বাবা এবং মা আমার সঙ্গে কথা বলেছেন। এটা বিজেপির শীর্ষ নেতৃত্বের নির্দেশ ছিল। আমি কীভাবে তাঁদের অমান্য করতে পারি? আমি আমার দল এবং দেশের বিরুদ্ধে বিদ্রোহ করতে পারি না। আমি তাঁদের বিরোধিতা করতে পারি না।“ এরপরই বাড়ি ফিরে যান অরিজিৎ শাশ্বত চৌবে।
দিল্লির বৈঠকে নজর বঙ্গ রাজনীতির
দমন-পীড়নের অভিযোগ, অশান্তির ঘটনায় আন্তর্জাতিক তদন্ত চাইল বিদেশ মন্ত্রক
উন্নয়ন ও সংগঠন নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা মুখ্যমন্ত্রীর
১৫ বছরের কম বয়সিরাই বেশি আক্রান্ত, টিকা না থাকায় বাড়ছে উদ্বেগ
ডিউটিতে থাকতেই মর্মান্তিক কাণ্ড, মূল কারণ অধরা, তবে তদন্ত শুরু করেছে পুলিশ
রচনার করা মন্তব্যে নতুন করে জল্পনা শুরু হয়েছে
প্রশান্ত কিশোরের উত্থানে অস্বস্তি গেরুয়া শিবিরে, দাতিয়ায় কংগ্রেসের দাপট
পরবর্তী কিস্তির টাকা নিয়ে নতুন আপডেট
মুসলিম-সহ বিভিন্ন সম্প্রদায়ের ভোটে প্রশান্ত কিশোরের প্রার্থী জয়ী, হার নিয়ে শুরু গেরুয়া শিবিরের পর্যালোচনা
অতিরিক্ত আত্মবিশ্বাসের মাশুল? জনাদেশ মেনে নতুন লড়াইয়ের বার্তা নিতিন নবীনের
তিন সাংসদের অনুপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে
গুরু পূর্ণিমার অনুষ্ঠানের দৃশ্য নিয়ে তোলপাড়, ‘শ্রদ্ধা’ বলে সাফাই কংগ্রেস নেতা নানা পাটোলের
NCPI এর রাজনৈতিক ভবিষৎ ঘিরে জল্পনা তুঙ্গে
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের