নিজস্ব প্রতিনিধি , মুম্বাই - ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট সিজন ২-এর তৃতীয় পর্ব প্রকাশের পর প্রতিযোগী সাকশি ঝা-কে ঘিরে তীব্র বিতর্ক শুরু হয়েছে। বিহারের বাসিন্দা ও পেশায় শিক্ষক সাকশি অডিশনের শুরুতেই নিজেকে 'ম্যান-হেটার' বলে পরিচয় দেন। পাশাপাশি তিনি বলেন, তার জীবনের লক্ষ্য নাকি 'মদ খেয়ে স্বামীকে মারা', যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনা শুরু হয়।
নিজের পারফরম্যান্সে সাকশি দাবি করেন, তিনি শুধু পুরুষদেরই নয়, নিজের বাবা ও ভাইকেও অপছন্দ করেন। তিনি বলেন, তার এই মানসিকতার পিছনে রয়েছে 'জেনারেশনাল ট্রমা'। এছাড়াও নারী-পুরুষ সমতা নিয়ে একাধিক মন্তব্য করেন, যা দর্শকদের একাংশের কাছে বিতর্কিত বলে মনে হয়েছে।

সাকশির বক্তব্য বিচারকদের একেবারেই পছন্দ হয়নি। সঞ্চালক সময় রায়না ও বিচারক তন্ময় ভাট, বিশাল দাদলানি, রঘু রাম ও যশরাজ মেহরা—সবাই তাকে শূন্য নম্বর দেন। এমনকি পরে দর্শকদের মতামত জানতে চাওয়া হলে তারাও 'শূন্য' বলেই প্রতিক্রিয়া জানান।

পর্বটি প্রকাশের পর সাকশির অডিশনের ভিডিও দ্রুত ভাইরাল হয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় অনেকেই তার মন্তব্যকে 'টক্সিক ফেমিনিজম' বলে সমালোচনা করেন। আবার কেউ কেউ বলেন, এমন বক্তব্য নারীবাদ সম্পর্কে ভুল ধারণা তৈরি করে। বিতর্কের মধ্যেই ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট সিজন ২ বর্তমানে নেটফ্লিক্স ও ইউটিউবে স্ট্রিমিং হচ্ছে।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের