নিজস্ব প্রতিনিধি , কলকাতা - টলিউডের অন্যতম সেরা তারকা যুগল দেব রুক্মিণী। একাধিক বিয়ে হয়ে গেলেও তাদের গাঁটছড়া বাঁধার আশায় অনুরাগীরা। সোশ্যাল মিডিয়ায় পছন্দের জিনিসকে সকলেই দুয়ে দুয়ে চার করতে ব্যস্ত। ঠিক তেমনই দেবের সাম্প্রতিক পোস্টে রুক্মিণীর সঙ্গে তার বিয়ের জল্পনা তুঙ্গে। সোশ্যাল মিডিয়ায় রীতিমত সাড়া ফেলে দিয়েছে দেবের নতুন পোস্ট।
বুধবার একটি ছবি পোস্ট করেছেন টলিউড সুপারস্টার। যেই পোস্টে দেখা গেল, একসঙ্গে মেহেন্দিতে হাত রাঙাচ্ছেন তারকাজুটি। শুধু তাই নয় দেব-রুক্মিণী প্রেমের রসায়নও ধরা পড়ল সেই ফ্রেমে। কখনও আর চোখে একে-অপরের দিকে তাকিয়ে, আবার কখনও বা মেহেন্দি পরার মাঝে খুনসুঁটিতে মেতে উঠতে দেখা গেল তাদের। আর একটি ছবিতে দেখা গেল, মেহেন্দিতে রুক্মিণীর নাম হাতে লিখেছেন টলিউড সুপারস্টার।।
ছবিগুলি ভাইরাল হতেই নিজেদের মত ভাবনা চিন্তা শুরু করে দিয়েছেন নেটপাড়ার বাসিন্দারা। অনেকেই ভাবছেন খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তারকা যুগল। আগাম শুভেচ্ছাবার্তাও এসেছে তাদের উদ্দেশ্যে। সোশ্যাল মিডিয়ায় যেন আড্ডাখানা বসিয়ে দিয়েছেন সকলে। যদিও বিষয়ে মুখ খুলতে নারাজ দুই তারকা। দেব আগেই জানিয়েছিলেন যখন সঠিক মনে হবে ঠিক তখনই বিয়ের পিঁড়িতে বসবেন। এর আগে কোনোভাবে প্রভাবিত হয়ে নয়।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের