নিজস্ব প্রতিনিধি, মুম্বই - ফের নিশানায় সালমান ঘনিষ্ঠ তারকা। রবিবার ভোর ৫টা নাগাদ এলভিস যাদবের বাড়িতে লাগাতার দু'ডজন গুলি চালায় তিন বাইকারোহী। ঘটনার পরই সকলে লরেন্স বিষ্ণই সহ তার দলকে সন্দেহের তালিকায় রাখে। কারণ, অতীতে তারকাদের ওপর হামলার দায় স্বীকার করেছেন তিনি। তবে এবার তালিকায় যুক্ত হল অন্য গ্যাংস্টারদের দল। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে দুষ্কৃতীদের দুঃসাহসিক কীর্তি।
সূত্রের খবর, ঘটনার দায় স্বীকার করেছে ‘ভাউ গ্যাং’ নামে এক সংগঠন। ওই সংগঠনের দাবি, ক্রমাগত ‘বেটিং অ্যাপ’-এর প্রচার করেন এলভিস। এই জন্যই তাকে শিক্ষা দিতে নাকি গুলিবর্ষণ করা হয়েছে তার বাড়ির সামনে। ২০২০ সাল থেকে সক্রিয় এই দল।
এরই মধ্যে প্রকাশ্যে এসেছে একটি সিসিটিভি ফুটেজ। সেই ফুটেজে দেখা যাচ্ছে, তিন বাইক আরোহী এলভিসের বাড়ির সামনে এসে পর পর গুলি ছুড়তে থাকে। দুঃসাহসিক ও হাড়হিম করা সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকেই উদ্বেগ ছড়িয়েছে নেটিজেনদের মধ্যে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
ভাউ রিটোলিয়া নামে এক ব্যক্তির একটি পোস্ট সমাজমাধ্যমে ভাইরাল। যেখানে বলা হয়েছে, "জয় ভোলে। আজ এলভিস যাদবের বাড়ির সামনে গুলিবর্ষণ করেছেন নীরজ ফরিদপুর ও ভাউ রিটোলিয়া। আজ আমরা নিজেদের অস্তিত্ব সম্পর্কে জানান দিতে পেরেছি। এলভিস বেটিং অ্যাপের প্রচার করে বহু পরিবার সর্বস্বান্ত করে দিয়েছে।" যদিও এই পোস্টের সত্যতা এখনও বিচারাধীন।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের