নিজস্ব প্রতিনিধি , মুম্বই - গ্রীষ্মকালীন বক্স অফিস ইতিমধ্যেই আদিত্য ধরের দখলে।২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০৬ এর মার্চ , এখনও অবধি বইছে ধুরন্ধর ঝড়। ছবির তৃতীয় পর্ব আসবে জুন মাসে। সেই ছবি নিয়েও উন্মাদনা তুঙ্গে। তাই বক্স অফিসের দখল এখন রণবীর সিং , আদিত্য ধরদের কাছে। তবে ছবি নিয়ে সমালোচনারও অন্ত নেই। রাজনৈতিক সমীকরণ টেনে অনেকেই ছবিকে বিজেপির প্রচার বলে সম্বোধন করছেন। যার মধ্যে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ধ্রুব রাঠি অন্যতম। তবে এবার ছবির প্রশংসার পাশাপাশি সমালোচকদের একহাত নিলেন পরিচালক রামগোপাল ভার্মা।
পরিচালক বলেছেন , "ধুরন্ধরকে শুধু একটা ছবি বললে ভুল হবে।কারণ , সম্ভবত গত ২০-৩০ বছরে এমন কোনো সিনেমা মানুষ দেখেনি। আদিত্য পুরো ভিন্ন ধরণের ছবি বানিয়েছে। বিশেষ করে ক্লাইম্যাক্স। একে কী বলব? এমনকি আইটেম গানগুলোও অসাধারণ। মাধ্যাকর্ষণকে অগ্রাহ্য করা মারামারির দৃশ্যগুলিও সম্পূর্ণ বিশাল আঙ্গিকে গুছিয়ে উপস্থাপন করেছেন আদিত্য ধর।"
এছাড়াও ধুরন্ধরকে প্রপাগান্ডা বলা নিয়ে পরিচালকের মন্তব্য , "প্রোপাগান্ডার কথা বলতে গেলে, এই প্রসঙ্গে শব্দটি আমি ঠিক বুঝতে পারি না। প্রত্যেকেরই নিজস্ব দৃষ্টিভঙ্গি থাকে। মানুষ তাদের দৃষ্টিকোণ তুলে ধরবে। আদিত্য এই চলচ্চিত্রের মাধ্যমে তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। আপনি যদি এর সঙ্গে একমত না হন তবে আপনি একে প্রোপাগান্ডা বা মিথ্যে বলতে পারেন। কিন্তু সেক্ষেত্রে আপনি এর জবাবে নিজের মত ছবি বানান। নিজের মনের মত ছবি বানিয়ে দেখান।"
উল্লেখ্য , এখনও অবধি বিশ্বব্যাপী ৮৩০ কোটি টাকার ব্যবসা করেছে ধুরন্ধর ২। জাতীয় স্তরে কামিয়েছে ৫১৯.১২ কোটি টাকা। হলিউডের হেইল মেরি সিনেমাও এই ধুরন্ধরের দাপটে পিছিয়ে পড়েছে। দক্ষিণী জগতের তারকারাও ছবির প্রশংসায় পঞ্চমুখ। বলিউডসহ দক্ষিণের একগুচ্ছ ছবিকে পেছনে ফেলে এখন বক্স অফিসে নতুন ইতিহাস লিখেছে ধুরন্ধর।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের