নিজস্ব প্রতিনিধি , মুম্বই - বলিউড ইন্ডাস্ট্রিতে রনবীর কাপুরকে নিয়ে চর্চা সবসময় তুঙ্গে।একাধিকবার একাধিক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে বিতর্কে উঠে এসেছেন। বাবা ঋষি কাপুর , দাদু রাজ কাপুর ছিলেন ইন্ডাস্ট্রির প্রাণভোমরা। তাদের ঐতিহ্য বহন করার মত যোগ্য পুত্র নয় রনবীর। প্রচণ্ড উলঙ্গ , নির্লজ্জ। অভিনেতা রনবীর কাপুরকে এমনই বলে কটাক্ষ করলেন বলিউডের স্বনামধন্য লেখক তথা অভিনেতা পীযূষ মিশ্র।
একসময় বিতর্কে থাকা অভিনেতা এখন প্রচণ্ড সংসারী। মেয়েকে নিয়ে এদিক ওদিক যেতেও দেখা যায়। যোগ্য বাবার মত মেয়ের খেয়াল রাখেন। বিয়ের পর জীবনটা বেশ কিছুটা বদলে গেছে। তবে তার মধ্যে নাকি ঐতিহ্যকে বহন করার মত কোন ক্ষমতাই নেই। বলিউডের অন্যতম সেরা অভিনেতা হয়েও নাকি কাপুর লেগাসির ছিঁটেফোঁটাও নেই বলে দাবি পীযূষের।
রনবীরের সঙ্গে রকস্টার , তামাশার মত ছবিতে অভিনয় করেছেন। একসঙ্গে কাজ করার জেরেই রনবীরকে কাছ থেকে চেনেন। অ্যানিমালকে নিয়ে তিনি বলেন , "ছেলেটি একেবারে অন্যদের থেকে আলাদা। এত নির্লজ্জ, উলঙ্গ মানুষ জীবনে আজ পর্যন্ত দেখিনি। ক্যামেরা চললে যেমন পুরোপুরি চরিত্রের মধ্যে ঢুকে যায়। শট দেওয়ার সময়ে যতটা ফোকাসড থাকে, ক্যামেরা বন্ধ হলেই রণবীর একেবারে অন্য মানুষ হয়ে যায়। তখন আর কাপুর বংশের ঐতিহ্য ওর মধ্যে কাজ করে না।"
অভিনেতা আরও বলেন , "ওর বাবা, ঠাকুরদা, এমনকী প্রপিতামহ পৃথ্বীরাজ কাপুরের কথাই যদি বলি, পারিবারিক লিগ্যাসির ছিটেফোঁটা দায়ভারও বহন করে না রণবীর। ঠিক যতটা দায়িত্ব নিয়ে শুটিং করে, শট দেয়, কাজের বাইরে ততটাই বেপরোয়া রণবীর। কাপুর বংশের উত্তরাধিকার হিসেবে বাড়তি কোনও চাপই নেয় না।"
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের