নিজস্ব প্রতিনিধি , দিল্লি - নিট প্রশ্নফাঁস ইস্যুতে বিতর্ক জেন পিছু ছাড়ছে না। এবার কেন্দ্রকে আক্রমণ করতে গিয়ে বিস্ফোরক মন্তব্য করেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করেন তিনি। তাঁর বক্তব্য ঘিরে শাসক-বিরোধী সংঘাত আরও তীব্র হয়। বিজেপি অভিযোগ করেছে, বিরোধী দলনেতা প্রকাশ্যে হিংসার হুমকি দিয়েছেন।
বৃহস্পতিবার রাজ্যসভায় প্রশ্নফাঁস বিরোধী আইন নিয়ে আলোচনা চলছিল। সেই সময় বক্তব্য রাখেন মল্লিকার্জুন খাড়গে। তিনি দাবি করেন, নতুন আইন আনলেও বাস্তবে কিছু বদলাবে না। শুধু শাস্তি ও জরিমানার অঙ্ক বেড়েছে। তাঁর অভিযোগ, এই আইন মনুস্মৃতি থেকে অনুপ্রাণিত। তিনি একে 'মনু-নীতি' বলেও কটাক্ষ করেন। আরও বলেন, মনুস্মৃতি সমাজে বিভাজন তৈরি করে। শিক্ষাব্যবস্থার উপর আরএসএসের প্রভাব রয়েছে বলেও অভিযোগ তোলেন।
তাঁর দাবি, পড়ুয়াদের চাপের মুখে সরকার পিছু হটেছে। কিন্তু স্থায়ী সমাধান করেনি। ২০২৪ সালে প্রশ্নফাঁসের পর কেন কঠোর পদক্ষেপ নেওয়া হয়নি, সেই প্রশ্নও তোলেন তিনি। এরপর সরাসরি অমিত শাহকে নিশানা করেন। বলেন, একদিন বিরোধীরাই তাঁদের এসি ঘর থেকে টেনে বের করবে। পড়ুয়াদের উপর নির্যাতনের জবাবও শাহকে দিতে হবে বলে দাবি করেন।
খাড়গের এই মন্তব্যের পরই রাজ্যসভায় শুরু হয় প্রবল হইচই। বিজেপি অভিযোগ করে, বিরোধী দলনেতা প্রকাশ্যে হিংসার হুমকি দিয়েছেন। গেরুয়া শিবির ক্ষমা চাওয়ার দাবিও তোলে। মনুস্মৃতি মন্তব্য নিয়েও তীব্র আপত্তি জানায় বিজেপি। জেপি নাড্ডা ও সুধাংশু ত্রিবেদী বলেন, খাড়গে ভুল ব্যাখ্যা দিচ্ছেন। তাঁর বক্তব্যের প্রমাণও দাবি করেন তাঁরা। নাড্ডার অভিযোগ, আবেগের বশে অসংসদীয় ভাষা ব্যবহার করেছেন কংগ্রেস সভাপতি। তাই তাঁর প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত।
বিজেপি সভাপতি জেপি নাড্ডা বলেন, 'আবেগের বশে অসংসদীয় মন্তব্য করেছেন খাড়গেজি। এই বক্তব্যের জন্য তাঁর ক্ষমা চাওয়া উচিত'।
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
আরও ৫ বছর চলবে যোজনা, আর্থিক সহায়তায় বড় বরাদ্দ মোদি সরকারের
প্রয়াত মাকে অপমানের অভিযোগ, ভিডিও বার্তায় ছাত্র-যুবদের উদ্দেশে প্রধানমন্ত্রীর শান্তির বার্ত
যন্তর মন্তরের ঘটনার পর ভিডিও বার্তা, নিজেকে ১৫ বছরের দাবি করলেও এফআইআরে বয়স ২৫
দিল্লির পড়ুয়া আন্দোলন ঘিরে শুরু হওয়া বিতর্কে, লোকসভায় বিস্ফোরক মন্তব্য বারামুলার সাংসদ ইঞ্জিনিয়র রশিদের
বিদেশ যাত্রার নথি নাকি নাগরিকত্বের প্রমাণ? ধাঁধা কাটল না সংসদেও
প্রশ্নফাঁস রুখতে আরও কঠোর পদক্ষেপের ইঙ্গিত প্রধানমন্ত্রীর, সংসদে বিল নিয়ে উত্তপ্ত বিতর্ক
জনতার ইস্যুতে একসময় সরব ছিলেন রাঘব, বিজেপিতে যোগের পর নীরবতা নিয়ে উঠেছিল প্রশ্ন
সৌজন্য সাক্ষাৎ ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে
পেলেট গান পুরোপুরি নিষিদ্ধে অনীহা, বিশেষ পরিস্থিতিতে ব্যবহারের সুযোগের ইঙ্গিত শীর্ষ আদালতের
এখনও ৭ জেলা প্লাবিত! তিন লক্ষের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত
বিহারের জাহানাবাদে চাঞ্চল্যকর ঘটনা, গলা কেটে দেহ বিকৃতের অভিযোগ
সংসদ ভবনে প্রধানমন্ত্রীর বৈঠক, উপস্থিত একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
ছাত্র বিক্ষোভ ঘিরে বিতর্কের আবহে দায়িত্ব নিয়ে স্পষ্ট বার্তা, নির্ভয়ে কাজ করার নির্দেশ বাহিনীর সদস্যদের
জামিন বাতিলের পর আদালতে হাজিরা, ৬ মাসের মধ্যে বিচার শুরুর নির্দেশও শীর্ষ আদালতের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের