নিজস্ব প্রতিনিধি , পাটনা - খাবার পরিবেশনে দেরি হওয়ায় বৌদিকে নৃশংসভাবে খুন করার অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে বিহারের জাহানাবাদে। অভিযুক্তের বিরুদ্ধে মৃতার গলা কেটে মাথা গাছে ঝুলিয়ে দেওয়ার অভিযোগও ওঠে। বিষয়টি ঘিরে শুরু হয়েছে পুলিশের তদন্ত।
মৃতার নাম অংশু দেবী (২৫)। মঙ্গলবার ঘটনার সময় তিনি একাই ছিলেন। পরিবারের বাকিরা মাঠে ছিলেন। ধান রোপণের কাজ চলছিল। সেই সময় বাড়ি ফেরেন দেওর কুণাল কুমার। তিনি খাবার চান। পরিবেশন করতে কিছুটা সময় লাগে। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন কুণাল। শুরু হয় তুমুল বচসা। মুহূর্তেই পরিস্থিতি বদলে যায়। অভিযোগ, ধারালো অস্ত্র তুলে নেন তিনি। এরপর অংশুর উপর হামলা চালান। গলা কেটে খুন করা হয় বলে অভিযোগ। তারপর কাটা মাথা বাড়ির সামনের গাছে ঝুলিয়ে দেওয়া হয়।
এই দৃশ্য দেখে রীতিমতো স্তম্ভিত হয়ে যান স্থানীয়রা। মুহূর্তে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। খবর দেওয়া হয় পুলিশকে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় তারা। প্রাথমিক তদন্ত শুরু হয়। জানা গেছে, ঘটনার পর পালাননি অভিযুক্ত। বাড়ির কাছেই বসে ছিলেন তিনি। সেখান থেকেই তাঁকে পাকড়াও করা হয়। উদ্ধার করা হয়েছে খুনে ব্যবহৃত ধারালো অস্ত্রও। ঘটনার নেপথ্যের কারণ খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশের এক আধিকারিক বলেন, 'অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। খুনে ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে। ঘটনার প্রতিটি দিক খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত এখনও চলছে'।
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
আরও ৫ বছর চলবে যোজনা, আর্থিক সহায়তায় বড় বরাদ্দ মোদি সরকারের
প্রয়াত মাকে অপমানের অভিযোগ, ভিডিও বার্তায় ছাত্র-যুবদের উদ্দেশে প্রধানমন্ত্রীর শান্তির বার্ত
যন্তর মন্তরের ঘটনার পর ভিডিও বার্তা, নিজেকে ১৫ বছরের দাবি করলেও এফআইআরে বয়স ২৫
দিল্লির পড়ুয়া আন্দোলন ঘিরে শুরু হওয়া বিতর্কে, লোকসভায় বিস্ফোরক মন্তব্য বারামুলার সাংসদ ইঞ্জিনিয়র রশিদের
বিদেশ যাত্রার নথি নাকি নাগরিকত্বের প্রমাণ? ধাঁধা কাটল না সংসদেও
প্রশ্নফাঁস রুখতে আরও কঠোর পদক্ষেপের ইঙ্গিত প্রধানমন্ত্রীর, সংসদে বিল নিয়ে উত্তপ্ত বিতর্ক
জনতার ইস্যুতে একসময় সরব ছিলেন রাঘব, বিজেপিতে যোগের পর নীরবতা নিয়ে উঠেছিল প্রশ্ন
সৌজন্য সাক্ষাৎ ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে
পেলেট গান পুরোপুরি নিষিদ্ধে অনীহা, বিশেষ পরিস্থিতিতে ব্যবহারের সুযোগের ইঙ্গিত শীর্ষ আদালতের
এখনও ৭ জেলা প্লাবিত! তিন লক্ষের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত
প্রশ্নফাঁস আইন নিয়ে আলোচনায় বিস্ফোরক মন্তব্য, হিংসার হুমকির অভিযোগ তুলে ক্ষমা চাইল বিজেপি
সংসদ ভবনে প্রধানমন্ত্রীর বৈঠক, উপস্থিত একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
ছাত্র বিক্ষোভ ঘিরে বিতর্কের আবহে দায়িত্ব নিয়ে স্পষ্ট বার্তা, নির্ভয়ে কাজ করার নির্দেশ বাহিনীর সদস্যদের
জামিন বাতিলের পর আদালতে হাজিরা, ৬ মাসের মধ্যে বিচার শুরুর নির্দেশও শীর্ষ আদালতের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের