নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। বিধানসভায় দাঁড়িয়ে তিনি জানান, যে নির্মীয়মাণ গোডাউনের ধস নেমে ৯ জনের মৃত্যু হয়েছে, সেই নির্মাণ পরিকল্পনায় অনুমোদন দিয়েছিল তৎকালীন কলকাতা পুরসভা। শুধু তাই নয়, নথিতে প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম-সহ একাধিক ইঞ্জিনিয়ারের সই রয়েছে বলেও দাবি করেন তিনি। এরপরই দায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'কাউকে ছাড়া হবে না।'
বৃহস্পতিবার বিধানসভায় তারাতলা দুর্ঘটনা নিয়ে বিবৃতি দিতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, ' প্ল্যানের অনুমোদনে আমিনুর শেখ (সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, নির্মলেন্দু সরকার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, রঞ্জন দাসের কার্যনির্বাহী ইঞ্জিনিয়ার সই রয়েছে। রয়েছে প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের সই। কাউকে ছাড়া হবে না।' দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যু এবং ২০ জনের বেশি মানুষের আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, 'এটা কোনও দুর্ঘটনা নয়, দীর্ঘদিনের বেনিয়ম ও দুর্নীতির ফল।'
একইসঙ্গে, তৃণমূলকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, ' এটা আপনাদের পাপের ফল। টাকা নিয়ে দুর্নীতি করতে করতে সিটি অফ জয়কে মৃত্যুপুরী বানিয়েছেন। গার্ডেনরিচের মতন একের পর এক ঘটনা থেকে শিক্ষা নেননি আপনারা। গার্ডেনরিচের ঘটনায় মুর্শিদাবাদের ১৪ জনের মৃত্যু হয়েছে তাদের দেহ উদ্ধার করতে পারেননি। ওখানে সবাই ঢেলে মমতা ব্যানার্জিকে ভোট দিত।'
মুখ্যমন্ত্রী জানান, ইতিমধ্যেই ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে এবং তদন্ত দ্রুত এগোচ্ছে। একইসঙ্গে তিনি অভিযোগ করেন, কলকাতা পুরসভার জরুরি উদ্ধার পরিকাঠামো অত্যন্ত দুর্বল অবস্থায় ফেলে রাখা হয়েছিল। প্রয়োজনীয় আধুনিক যন্ত্রপাতি না থাকায় উদ্ধারকার্যে সেনাবাহিনীর বিশেষ সরঞ্জামের উপর নির্ভর করতে হয়েছে। বিহার রেজিমেন্টের বিশেষ দল ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান পরিচালনা করেছে বলেও উল্লেখ করেন তিনি।
৩১শে জুলাই থেকে ২রা অগাস্ট পর্যন্ত চলবে এই কর্মসূচি
একইসঙ্গে অভিযুক্ত বিজেপি কর্মীকে শোকজ নোটিশ পাঠানো হয়েছে
আবহাওয়ার জন্য ব্যাহত হয় উদ্ধারকাজ
একমাত্র উপার্জনকারীকে হারিয়ে দিশেহারা পরিবার
নির্মাণ কাজ খতিয়ে দেখার জন্য বিশেষ কমিটি গঠন করা হয়েছে
মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি
তারাতলা কাণ্ডে এখনও পর্যন্ত ২৯ জনকে উদ্ধার করা হয়েছে
মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর
বৃহস্পতিবার সকাল পর্যন্ত চলছে উদ্ধার কাজ
নকশার ত্রুটি না নিম্নমানের সামগ্রী? ধসের কারণ জানতে শুরু তদন্ত
অনুমতি ছাড়াই যুবভারতীর মাঠে প্রবেশের অভিযোগ, ১৫ দিনের মধ্যে নিঃশর্ত ক্ষমার নির্দেশ
লোহার বিম সরাতে হাইড্রোলিক ক্রেন, ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা শ্রমিকদের খোঁজে ড্রোন
উদ্ধারকাজে নামানো হলো ক্রেন ও মেডিকেল টিম, শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট অথরিটির জরুরি বিবৃতি
বিশেষ অডিট টিম গঠন, বিল্ডিং প্ল্যান খতিয়ে দেখার নির্দেশ মুখ্যমন্ত্রীর
পুলিশের অনুরোধে মাঝপথ থেকেই ফেরত প্রাক্তন মেয়র, পরে যান এসএসকেএম হাসপাতালে
ভারতের বিরুদ্ধে জলকে ‘জাতীয় নিরাপত্তার প্রশ্ন’ বলে দাবি ইসলামাবাদের
চাকরিপদে ৩৩% আসন মহিলাদের জন্য সংরক্ষিত করা হবে
১লা অক্টোবর থেকে বাড়তি ডিএ পেতে চলেছে সরকারি কর্মীরা
১২ বছরের মামার কীর্তিতে স্তম্ভিত পুলিশ
শহরের গুরুত্বপূর্ণ রাস্তার নাম বদল