নিউজ ডেস্ক - কাজের সূত্রে ওড়িশায় গেছিলেন মুর্শিদাবাদের শামশেরগঞ্জের কামালপুর গ্রামের বাসিন্দা করিম শেখ। অসুস্থ হয়ে বাড়ি ফেরার পথে রওনা দিলেও গত প্রায় ৯ দিন ধরে তার কোনো খোঁজ মিলছেনা। পরিবারের অভিযোগ, শেষবার যোগাযোগের পর থেকেই নিখোঁজ হয়ে যান তিনি। ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে পরিবার ও এলাকাজুড়ে।
পরিবার সূত্রে জানা গেছে, করিম শেখ ওড়িশার ব্যান্ডেগ্রাম এলাকায় রাজমিস্ত্রির কাজ করতেন। প্রায় ২ মাস কাজ করার পর শারীরিক অসুস্থতার কারণে তাকে বাড়ি ফেরার জন্য বাসে তুলে দেন ঠিকাদার। কিন্তু বাড়ি ফেরার পথে তার সঙ্গে পরিবারের শেষবার কথা হলেও এরপর আর কোনও যোগাযোগ করা যায়নি। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পরও কোনও সন্ধান না মেলায় শামশেরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে পরিবার। করিম শেখের পরিবারে রয়েছেন বৃদ্ধ মা, স্ত্রী এবং তিন সন্তান। আর্থিকভাবে দুর্বল এই পরিবারের একমাত্র রোজগেরে সদস্য নিখোঁজ হয়ে যাওয়ায় চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে তাদের। স্থানীয় বাসিন্দারা করিম শেখের দ্রুত সন্ধানের দাবি তুলেছেন। পরিবার ও এলাকাবাসীর আবেদন, কেউ তার কোনও খোঁজ পেলে নিকটবর্তী থানায় বা পরিবারের সঙ্গে যোগাযোগ করুন। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
ঘটনা প্রসঙ্গে করিম শেখের বোন বলেন,'আমার দাদা ওড়িশার ব্যান্ডেগ্রামে বকুলের কাজে গেছিলো। বকুল আমাকে শুক্রবার ১২ টার সময় ফোন করে বলে দাদা বাড়ি পৌঁছেছে কিনা। আমি বলি যে না দাদা আসেনি। আমি ওদের সবাইকে বারবার বলবো আমার দাদাকে যেখান থেকে পারে খুঁজে এনে দিক। আমাদের খুবই সমস্যার মধ্যে দিন কাটছে'।
করিম শেখের স্ত্রী সাজিনা বিবি বলেন,' মঙ্গলবার গাড়ি ধরেছিল। শুক্রবার খবর পেয়েছি বাড়ি আসছে। কিন্তু বাড়ি আসেনি। থানায় মিসিং ডাইরি করে এসেছি। আমরা চাইছি যত দ্রুত সম্ভব খোঁজ পেতে'।
৩১শে জুলাই থেকে ২রা অগাস্ট পর্যন্ত চলবে এই কর্মসূচি
একইসঙ্গে অভিযুক্ত বিজেপি কর্মীকে শোকজ নোটিশ পাঠানো হয়েছে
আবহাওয়ার জন্য ব্যাহত হয় উদ্ধারকাজ
নির্মাণ কাজ খতিয়ে দেখার জন্য বিশেষ কমিটি গঠন করা হয়েছে
মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি
ফিরহাদ সহ একাধিক আধিকারিকের সই বিস্ফোরক দাবি শুভেন্দুর
তারাতলা কাণ্ডে এখনও পর্যন্ত ২৯ জনকে উদ্ধার করা হয়েছে
মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর
বৃহস্পতিবার সকাল পর্যন্ত চলছে উদ্ধার কাজ
নকশার ত্রুটি না নিম্নমানের সামগ্রী? ধসের কারণ জানতে শুরু তদন্ত
অনুমতি ছাড়াই যুবভারতীর মাঠে প্রবেশের অভিযোগ, ১৫ দিনের মধ্যে নিঃশর্ত ক্ষমার নির্দেশ
লোহার বিম সরাতে হাইড্রোলিক ক্রেন, ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা শ্রমিকদের খোঁজে ড্রোন
উদ্ধারকাজে নামানো হলো ক্রেন ও মেডিকেল টিম, শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট অথরিটির জরুরি বিবৃতি
বিশেষ অডিট টিম গঠন, বিল্ডিং প্ল্যান খতিয়ে দেখার নির্দেশ মুখ্যমন্ত্রীর
পুলিশের অনুরোধে মাঝপথ থেকেই ফেরত প্রাক্তন মেয়র, পরে যান এসএসকেএম হাসপাতালে
ভারতের বিরুদ্ধে জলকে ‘জাতীয় নিরাপত্তার প্রশ্ন’ বলে দাবি ইসলামাবাদের
চাকরিপদে ৩৩% আসন মহিলাদের জন্য সংরক্ষিত করা হবে
১লা অক্টোবর থেকে বাড়তি ডিএ পেতে চলেছে সরকারি কর্মীরা
১২ বছরের মামার কীর্তিতে স্তম্ভিত পুলিশ
শহরের গুরুত্বপূর্ণ রাস্তার নাম বদল