নিজস্ব প্রতিনিধি, আহমেদাবাদ – মাঠে শিরোপার স্বপ্নভঙ্গের পর এবার ফেরার পথেও বিপত্তির মুখে পড়তে হল গুজরাত টাইটান্সকে। ফাইনালে পরাজয়ের ধাক্কা সামলানোর আগেই দলের বাসে দেখা দেয় প্রযুক্তিগত ত্রুটি। শর্ট সার্কিটের জেরে বাসের ভেতরে ধোঁয়া ছড়িয়ে পড়ায় মাঝরাস্তায় নেমে অপেক্ষা করতে হয় শুভমন গিল, মহম্মদ সিরাজ, কাগিসো রাবাডা-সহ গোটা দলকে। ঘটনাকে কেন্দ্র করে ক্রিকেটমহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
ফাইনাল ম্যাচ শেষে গুজরাত টাইটান্সের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা হোটেলের উদ্দেশে রওনা দেন। সেই সময়ই বাসের বৈদ্যুতিক ব্যবস্থায় গোলযোগ ধরা পড়ে। সংবাদসংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, শর্ট সার্কিটের কারণে বাসের ভেতরে ধোঁয়া ছড়িয়ে পড়তে শুরু করে। পরিস্থিতির গুরুত্ব বুঝে নিরাপত্তার স্বার্থে অবিলম্বে সমস্ত ক্রিকেটার ও সাপোর্ট স্টাফকে বাস থেকে নামিয়ে দেওয়া হয়।
পরবর্তীতে বাসটি আর চলাচলের উপযুক্ত না থাকায় সেটিকে রাস্তার ধারে দাঁড় করিয়ে রাখা হয়। বিকল্প যানবাহন পৌঁছতে কিছুটা সময় লাগায় প্রায় এক ঘণ্টা অপেক্ষা করতে হয় গুজরাত শিবিরকে। পরে অন্য একটি বাসে করে নিরাপদে হোটেলে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় দলের সদস্যদের। তবে এই ঘটনায় কেউ আহত হননি বলেই জানা গিয়েছে।
এই ঘটনার পর আবারও আলোচনায় উঠে এসেছে গুজরাত টাইটান্সের ব্যস্ত সূচি। প্লে-অফ পর্বে টানা ম্যাচ খেলার পাশাপাশি খুব কম সময়ের ব্যবধানে একাধিক শহরে যাতায়াত করতে হয়েছে দলকে। আবহাওয়াজনিত কারণেও সফরসূচিতে বেশ কয়েকবার পরিবর্তন আনতে হয়েছে, যার ফলে ক্রিকেটারদের বিশ্রামের সুযোগও সীমিত ছিল।
অনেক সমর্থকের মতে, টানা সফর, ভ্রমণজনিত ক্লান্তি এবং ম্যাচের চাপ ফাইনালে দলের পারফরম্যান্সে প্রভাব ফেলতে পারে। যদিও গুজরাত টাইটান্সের ডিরেক্টর অব ক্রিকেট বিক্রম সোলাঙ্কি এই ব্যাখ্যাকে একমাত্র কারণ হিসেবে মানতে নারাজ। ম্যাচ-পরবর্তী সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “ব্যস্ত সূচির কারণে ক্লান্তি ছিল, সেটা অস্বীকার করছি না। তবে আমাদের পরাজয়কে শুধুমাত্র সেই কারণের উপর চাপিয়ে দিতে চাই না। প্রতিপক্ষ যেভাবে খেলেছে, তারা জয়ের সম্পূর্ণ যোগ্য।”
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
কমনওয়েলথ টেবল টেনিস চ্যাম্পিয়নশিপে পুরুষ ও মহিলা দুই বিভাগেই চ্যাম্পিয়ন ভারত, ফাইনালে হারাল মালয়েশিয়াকে
মাত্র ৬৬ বছর বয়সে থামল মহান ডিফেন্ডারের পথচলা
ভারোত্তোলনে রৌপ্য জিতলেন লভপ্রীত সিং
গ্লাসগোয় পুরুষদের লং জাম্পে দ্বিতীয় ভারতীয়, ৮.০৯ মিটার লাফিয়ে রৌপ্য জিতলেন শ্রীশঙ্কর মুরালী
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের