নিউজ ডেস্ক : বিশ্বের এক নম্বর দাবাড়ু ম্যাগনাস কার্লসেনের বিরুদ্ধে ফের বড় সাফল্য পেলেন ভারতের তরুণ গ্র্যান্ডমাস্টার রমেশবাবু প্রজ্ঞানন্দ। নরওয়ে চেস টুর্নামেন্টের অষ্টম রাউন্ডে স্বাগতিক নরওয়ের তারকা দাবাড়ুকে পরাজিত করে নতুন ইতিহাস গড়লেন তিনি। এই জয়ের ফলে টুর্নামেন্টে নিজের অবস্থান আরও শক্তিশালী করার পাশাপাশি শিরোপার দৌড়েও জোরালোভাবে টিকে রইলেন ভারতীয় গ্র্যান্ডমাস্টার।
অসলোর এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় কালো ঘুঁটি নিয়ে খেলতে নেমেই আত্মবিশ্বাসী ছন্দে শুরু করেন প্রজ্ঞানন্দ। বিশ্বের অন্যতম সেরা দাবাড়ু কার্লসেন দীর্ঘ সময় লড়াই চালালেও ম্যাচ যত এগিয়েছে, ততই তাঁর ওপর চাপ বেড়েছে। জটিল পরিস্থিতি সামাল দিতে গিয়ে একাধিক ভুল সিদ্ধান্ত নেন নরওয়েজিয়ান গ্র্যান্ডমাস্টার। সেই সুযোগ কাজে লাগিয়ে ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নেন প্রজ্ঞানন্দ।
এই জয়ের ফলে তাঁর সংগ্রহে এখন ১২ পয়েন্ট। টুর্নামেন্টের শীর্ষস্থানের লড়াইয়ে তিনি অন্যতম দাবিদার হিসেবেই রয়েছেন।
এই সাফল্যের মাধ্যমে প্রথম ভারতীয় দাবাড়ু হিসেবে নরওয়ে চেসের এক আসরে দু’বার কার্লসেনকে হারানোর নজির গড়লেন প্রজ্ঞানন্দ। এর আগে একই টুর্নামেন্টের চতুর্থ রাউন্ডেও সাদা ঘুঁটি নিয়ে সাতবারের চ্যাম্পিয়ন কার্লসেনকে পরাজিত করেছিলেন তিনি। শুধু তা-ই নয়, গত বছরও ক্লাসিক্যাল দাবায় কার্লসেনকে হারিয়ে আন্তর্জাতিক দাবা মহলে আলোড়ন তুলেছিলেন ভারতীয় গ্র্যান্ডমাস্টার। এক বছর পর মঞ্চ বদলালেও ফলাফল একই রইল।
তবে এই ঐতিহাসিক জয়ের পরও ব্যক্তিগত কৃতিত্বের চেয়ে টুর্নামেন্ট জয়ের লক্ষ্যকেই বেশি গুরুত্ব দিচ্ছেন প্রজ্ঞানন্দ। ম্যাচ শেষে তিনি বলেন, “ম্যাগনাসের মতো দাবাড়ুকে হারানো অবশ্যই বিশেষ অনুভূতি। কিন্তু এই মুহূর্তে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল টুর্নামেন্টে ভালো ফল করা। শেষ পর্যন্ত শিরোপার জন্য লড়াই চালিয়ে যেতে চাই।”
প্রজ্ঞানন্দের এই জয় শুধু তাঁর ব্যক্তিগত সাফল্যই নয়, আন্তর্জাতিক দাবার মঞ্চে ভারতের ক্রমবর্ধমান শক্তিরও আরও এক উজ্জ্বল প্রমাণ।
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
কমনওয়েলথ টেবল টেনিস চ্যাম্পিয়নশিপে পুরুষ ও মহিলা দুই বিভাগেই চ্যাম্পিয়ন ভারত, ফাইনালে হারাল মালয়েশিয়াকে
মাত্র ৬৬ বছর বয়সে থামল মহান ডিফেন্ডারের পথচলা
ভারোত্তোলনে রৌপ্য জিতলেন লভপ্রীত সিং
গ্লাসগোয় পুরুষদের লং জাম্পে দ্বিতীয় ভারতীয়, ৮.০৯ মিটার লাফিয়ে রৌপ্য জিতলেন শ্রীশঙ্কর মুরালী
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের