নিজস্ব প্রতিনিধি , গুয়াহাটি - গায়কের পাশাপাশি অভিনেতা হিসেবেও অসমে ভীষণই বিখ্যাত ছিলেন জুবিন গর্গ। তাঁর মৃত্যুতে এখনও শোকস্তব্ধ গোটা অসম। শুক্রবার মুক্তি পেল প্রয়াত গায়কের শেষ ছবি। এই ছবি নিয়ে আগে থেকেই ভীষণই উত্তেজনা ছিল অনুরাগীদের মধ্যে। তিনি চলে যাওয়ার পর যেন সেই উত্তেজনা অনেকটাই বেড়ে গেল।
অসমিয়া, বাংলা ও হিন্দি বিভিন্ন ভাষায় অসংখ্য গান গেয়েছেন জুবিন গর্গ। শুধু তাই নয় , অসমের সংস্কৃতির অন্যতম অংশ ছিলেন জুবিন। তাই বিশেষ দিনে প্রত্যেকটি প্রেক্ষাগৃহে জুবিনের জন্য বিশেষ ব্যবস্থাপনা করা হল। প্রতিটি প্রেক্ষাগৃহেই জ়ুবিনের জন্য একটি বিশেষ আসনের ব্যবস্থা করা হয়। অসমের সাবেক উত্তরীয় দিয়ে সাজানো হয় সেই আসনগুলি। তার উপরে রাখা হয় জ়ুবিনের ছবি। ফুল দিয়ে সেজে ওঠে ছবিগুলি।
ছবির নাম রই রই বিনালে। ছবি পরিচালনা করেন অসমের পরিচালক রাজেশ ভূঞা। ছবিটি নাকি বক্সঅফিসে ভাল ফল করবে, এমনই অনুমান অসমবাসীর। কারণ মুক্তির আগেই চোখে পড়ার মতো টিকিট বিক্রি হয়েছে। ছবি মুক্তির আগের দিন জ়ুবিনের স্ত্রী গরিমা সমাজমাধ্যমে ফের প্রয়াত স্বামীকে স্মরণ করেন। উল্লেখ্য , গত ১৯ শে সেপ্টেম্বর সিঙ্গাপুরে মৃত্যু হয় জ়ুবিনের।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের