নিজস্ব প্রতিনিধি , মুম্বাই - ‘থ্রি ইডিয়ট্স’ ছবির র্যাঞ্চো ওরফে ফুনসুখ ওয়াংড়ু চরিত্রটি সোনম ওয়াংচুকের জীবন থেকে অনুপ্রাণিত, বহু বছর ধরে প্রচলিত এই ধারণা ভেঙে দিলেন আমির খান। সম্প্রতি লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে ছবির বিশেষ প্রদর্শনীর পর প্রশ্নোত্তর পর্বে তিনি স্পষ্ট জানান, ছবির চিত্রনাট্য লেখা হয়েছিল সোনম ওয়াংচুককে না চিনেই। তাই এই চরিত্র তার জীবনের উপর ভিত্তি করে তৈরি— এমন দাবি সঠিক নয়।

আমির জানান, ছবির গল্প তৈরির সময় তিনি বা নির্মাতারা কেউই সোনম ওয়াংচুক সম্পর্কে জানতেন না। তবে তিনি বলেন, শিক্ষাবিদ হিসেবে ওয়াংচুকের কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সমাজের জন্য অনুপ্রেরণাদায়ক। একই সঙ্গে বর্তমানে যন্তর মন্তরে চলা তার অনশন নিয়ে উদ্বেগও প্রকাশ করেন অভিনেতা।

এদিকে, ‘থ্রি ইডিয়ট্স’-এ চতুর রামলিঙ্গমের চরিত্রে অভিনয় করা ওমি বৈদ্য সম্প্রতি একটি ভিডিওতে দাবি করেছিলেন, ফুনসুখ ওয়াংড়ু চরিত্রটি সোনম ওয়াংচুককে অবলম্বন করেই তৈরি। সেই মন্তব্যের পর সমাজমাধ্যমে নতুন করে বিতর্ক শুরু হয়। তবে আমির স্পষ্ট ভাষায় বলেন, ওমি যা বলেছেন তা সঠিক নয়। তার মতে, সোনম ওয়াংচুকের কাজের মূল্যায়নের জন্য কোনও সিনেমার চরিত্রের সঙ্গে তাকে যুক্ত করার প্রয়োজন নেই।

বর্তমানে দিল্লির যন্তর মন্তরে অনির্দিষ্টকালের অনশনে রয়েছেন সোনম ওয়াংচুক। তার শারীরিক অবস্থার অবনতি নিয়ে উদ্বেগও বাড়ছে। এই পরিস্থিতিতে আমির খানও অন্য অনেক বিশিষ্ট ব্যক্তির মতো ওয়াংচুককে নিজের স্বাস্থ্যের কথা ভেবে অনশন প্রত্যাহারের আবেদন জানিয়েছেন। তার কথায়, সমাজের জন্য এমন মানুষের সুস্থ থাকা সবচেয়ে বেশি জরুরি।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের