নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বাংলা চলচ্চিত্রে উইন্ডোজ প্রযোজনা সংস্থার জুরি মেলা ভার। সমাজের বাস্তব দিকটা তুলে ধরার ক্ষেত্রে হোক বা স্বামী স্ত্রীর সম্পর্কের টানাপোড়েন সবটা এতটাই নিখুঁতভাবে ফুটিয়ে তোলেন যে তার মধ্যে আসল সত্য খুঁজে পান দর্শকরা। শিবপ্রসাদ - নন্দিতার এই জুটি একাধিক ভাল ভাল ছবি উপহার দিয়েছেন। তবে এবার ফের নায়কের আসনে বসতে চলেছেন শিবপ্রসাদ। সঙ্গে উইন্ডোজের ঘরে পা রাখতে চলেছেন দুই নতুন সদস্যা।
পঁচিশতম বর্ষপূর্তি উপলক্ষে প্রযোজনা সংস্থার ভাঁড়ারে চলতিবছর যে একগুচ্ছ সিনেমা রয়েছে। যার অন্যতম ফ্যামিলিওয়ালা। এই ছবির হাত ধীরে পরিচালকের ভূমিকায় অভিষেক হতে চলেছে সুমন ঘোষের।‘কণ্ঠ’, ‘বহুরূপী’র মতো উইন্ডোজ-এর একাধিক সিনেমায় অভিনেতা হিসেবে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন। এবার কন্ঠ ছবির পর ফের জোড়া নায়িকা শিবপ্রসাদের বিপরীতে। যেখানে দেখা যাবে স্বস্তিকা মুখোপাধ্যায় ও সুদীপ্তা চক্রবর্তীকে। ছবিটি ফ্যমিলি ড্রামার সঙ্গে কৌতুকরসের মেলবন্ধন নিয়ে তৈরি।
পরিচালক সুমন ঘোষ বলেন , "উইন্ডোজের সাথে প্রথমবার কাজ করতে পারা আমার কাছে সৌভাগ্য। ‘ফ্যামিলিওয়ালা’ একটি হালকা মেজাজের পারিবারিক সিনেমা। একজন অভিনেতা হিসেবে শিবোপ্রসাদের যে দক্ষতা সেটা ‘ফ্যামিলিওয়ালা’ চরিত্রটির মধ্য দিয়ে ফুটিয়ে তুলতে চেয়েছিলাম। আশা করি, উইন্ডোজ-এর ২৫তম বর্ষপূতির এই সফরে ‘ফ্যামিলিওয়ালা’ এক নতুন মাইলস্টোন যোগ করবে।"
শিবপ্রসাদ জানিয়েছেন , "ফ্যামিলিওয়ালা’য় আমার চরিত্রটি যেকোনও অভিনেতার কাছে লাইফটাইম চরিত্র। আর যাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করছি- লিলি চক্রবর্তী, অনসূয়া মজুমদার, স্বস্তিকা মুখোপাধ্যায় ও সুদীপ্তা চক্রবর্তী, আমি এদের সবার গুণমুগ্ধ ভক্ত। সুমন দা-কে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য।"
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শুরু হওয়া এক সম্পর্ক অবশেষে পরিণতি পেল বিয়ের মাধ্যমে
অনিরুদ্ধাচার্যর দাবি, বর্তমানে কমেডির আড়ালে এমন অনেক বক্তব্য সামনে আসছে, যা সমাজের জন্য ইতিবাচক বার্তা বহন করে না
বাংলাদেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভী 'নিয়ামত উল্লাহ ভূঁইয়াকে' স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে ঢাকার একটি আদালত।
‘কথা’ শেষ হওয়ার পর থেকে ছোট পর্দায় আর দেখা যায়নি অভিনেত্রী সুস্মিতাকে।
ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা রয়্যাল অ্যাসকট ২০২৬-এ উপস্থিত হয়ে হলিউড তারকা হেনরি ক্যাভিলের সঙ্গে একই ফ্রেমে ধরা দেন সারা।
জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘আনন্দীর' সফর অবশেষে শেষ হলো।
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
বিতর্কের আবহে এবার প্রণীত মোরের পাশে দাঁড়ালেন ‘বিগ বস ১৯’-এর প্রতিযোগী তানিয়া মিত্তল
পাঞ্জাবি গায়ক গুরু রানধাওয়ার মালিকানাধীন জিমে গুলি চালানোর ঘটনায় বড় সাফল্য পেল দিল্লি পুলিশ।
এই কমিটিতে জায়গা পেয়েছেন দেব ও অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়
অভিনেতা তথা বিধায়ক 'রুদ্রনীল ঘোষের' নেতৃত্বে ১৭ জুন এই সংগঠনের আনুষ্ঠানিক সূচনা হয়।
২০০৭ সালের একটি বহুচর্চিত ছবি, যেখানে বলিউড অভিনেত্রী বিপাশা বসুর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে দেখা গিয়েছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে।
সম্প্রতি ইশান খাট্টর অনুরাগীদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ‘আস্ক মি অ্যানিথিং’ সেশনে অংশ নিয়ে নানা ব্যক্তিগত ও পেশাগত প্রশ্নের খোলামেলা উত্তর দিলেন।
টেলিভিশনের জনপ্রিয় মুখ নবনীতা দাসকে নিয়ে ফের শুরু হয়েছে জোর চর্চা
পল্লবী চট্টোপাধ্যা এক জনপ্রিয় পডকাস্টে উপস্থিত হয়ে সেই অতীতেরই এক বেদনাদায়ক অধ্যায়ের কথা তুলে ধরলেন অভিনেত্রী, যা শুনে আবেগপ্রবণ হয়ে পড়েন উপস্থিত সকলেই
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা