নিজস্ব প্রতিনিধি , মুম্বই - সম্প্রতি হিন্দি ভাষা নিয়ে চরম বিশৃঙ্খলা সৃষ্টি করছেন মারাঠিরা। রীতিমত আন্দোলন শুরু করেছেন তার। এবার তাদের খপ্পরে পড়লেন কপিল শর্মা অনুষ্ঠানের হাস্যকৌতুক চরিত্র তথা বাঙালি অভিনেত্রী সুমনা চক্রবর্তী। মুম্বইয়ের রাস্তায় একদল গেরুয়া মিছিলের লোকের দ্বারা হেনস্থার শিকার হয়েছেন অভিনেত্রী। নিজেই পোস্ট করে শিউরে ওঠা অভিজ্ঞতা জানিয়েছেন তিনি।
অভিনেত্রীর পোস্টে বলেছেন, "৩১ শে আগস্ট, রবিবার দুপুর সাড়ে ১২টা নাগাদ কোলাবা থেকে কেল্লা যাওয়ার পথে আচমকাই গাড়ি ঘিরে ধরে বিক্ষোভকারীরা। গেরুয়া রঙের জামা পরা এক ব্যক্তি আমার গাড়ির বনেটে থাপ্পড় কষিয়ে জোরে জোরে আওয়াজ করতে থাকেন। এমন চিৎকার করছিল যেন তিনি মানসিকভাবে অসুস্থ। তার কিছু বন্ধুরা আবার আমার জানালায় সজোরে ধাক্কা দিয়ে ‘জয় মহারাষ্ট্র’ বলে স্লোগান দেওয়া শুরু করে। ওরা চিৎকার করছিল আবার হাসছিলও। কিছুক্ষণ পর আর একটু এগিয়ে গিয়েও দেখলাম, একই ঘটনার পুনরাবৃত্তি। আইন শৃঙ্খলা বলে আর কিছু নেই দেখছি।"
অভিনেত্রীর সংযোজন, "সঙ্গে একজন পুরুষ বন্ধু থাকায় বেঁচে যাই। আমি ভাবতে পারছি না, যদি একা থাকতাম, তাহলে কী হত? একটি ভিডিও রেকর্ড করার চেষ্টা করেছিলাম। তবে পরক্ষণেই বুঝলাম এটা করলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। তাই করিনি। মনে হচ্ছিল, যখন তখন কিছু একটা হয়ে যেতে পারে।"
অভিনেত্রী আরও বলেছেন, "দিনের আলোতে মুম্বইয়ের মত জায়গায় গাড়িতে বসেই নিরাপদ বোধ করছি না। রাস্তাঘাটে কলার খোসা, প্লাস্টিকের বোতল, ময়লা-আবর্জনা দিয়ে স্তূপ করা। ফুটপাত দখল করে নেওয়া হয়েছে। বিক্ষোভকারীরা খাচ্ছে, ঘুমোচ্ছে, স্নান করছে, রান্না করছে, প্রস্রাব করছে, মলত্যাগ করছে, প্রতিবাদের নামে যা ইচ্ছে তাই হচ্ছে।"
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের