নিজস্ব প্রতিনিধি , দিল্লি - তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলের পর এবার সাংসদীয় দলেও ভাঙনের জল্পনা রাজনৈতিক মহলে এক নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। দিল্লিতে লোকসভার স্পিকারের কাছে কয়েকজন 'বিদ্রোহী ' সাংসদদের চিঠি জমা দেওয়ার খবর প্রকাশ্যে আসার পর থেকেই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তুমুল চর্চা। আর এই আবহে ঘাটালের তৃণমূল সাংসদ তথা টলিউড অভিনেতা দেবের নাম সামনে আসার জল্পনা আরও জোরালো হয়েছে।

সূত্রের খবর, সোমবার দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাসভবনে তৃণমূলের একাধিক সাংসদের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে দেবের উপস্থিতির খবর সামনে আসতেই তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও এই বিষয়ে দেব এখনো পর্যন্ত কোনো রকম মন্তব্য করেননি।

প্রসঙ্গত, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে তিনি জানিয়েছিলেন, ঘাটাল মাস্টার প্ল্যানের প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় তিনি ভোটে লড়তে অনিচ্ছুক। পরে দলীয় নেতৃত্বের সঙ্গে আলোচনার পর তিনি পুনরায় নির্বাচনে অংশগ্রহণ করেন। ২০২৩ সালে ২০২৩ সালে কালী পূজার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেবকে তার বাড়িতে আমন্ত্রণ জানান। সেই সময় ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য অর্থ বরাদ্দের আশ্বাস দেওয়া হয়েছিল বলে রাজনৈতিক মহলে আলোচনা হয়েছিল। তবে সেই পরিকল্পনার বাস্তবায়ন এখনো পর্যন্ত সম্পূর্ণ হয়নি বলে অভিযোগ উঠেছে। এমন পরিস্থিতিতে দিল্লির সাম্প্রতিক বৈঠকে দেবের উপস্থিতিকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা।
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা