নিজস্ব প্রতিনিধি , মুম্বই - নতুন ছবির ঘোষণা করার পর থেকেই বিতর্কে জড়িয়েছেন মনোজ বাজপেয়ী। ছবির নাম ঘুষখোর পণ্ডিত। যা নিয়ে ব্রাহ্মণ সমাজকে অপমানের অভিযোগ উঠেছে। প্রথমে ছবির বিরুদ্ধে মামলার পর যোগী আদিত্যনাথের নির্দেশে মনোজ বাজপেয়ীর বিরুদ্ধেও গুরুতর অভিযোগ দায়ের হয়। এবার কেন্দ্রের তরফে নির্দেশ এল ছবির টিজার সরিয়ে দেওয়ার।
সূত্রের খবর , সংশ্লিষ্ট ওটিটি প্ল্যাটফর্ম Netflix থেকে ছবির প্রচারঝলক সরানোর নির্দেশ দেওয়া হয়েছে তথ্য সম্প্রচার মন্ত্রকের তরফে। ঘুষখোর পণ্ডিত ছবিতে অজয় দীক্ষিত যাকে ‘পণ্ডিত’ বলে পরিচয় করানো হয়েছে, সেই ব্যক্তি আদতে এক দুর্নীতিগ্রস্ত পুলিশ আধিকারিক। টেবিলের তলা দিয়ে ঘুষ নিয়ে কাজ খালাস করেন তিনি। পরিচালক নীরজ পাণ্ডের ফ্রেমে এহেন চরিত্রে অভিনয় করেই বিপাকে পড়েছেন মনোজ বাজপেয়ী।
ছবি নিয়ে এখন ডামাডোল শুরু হয়েছে রাজনৈতিক মহলে। এই সিনেমা বর্তমানে উত্তরপ্রদেশে ভোটব্যাঙ্ক সুরক্ষিত রাখার অন্যতম ‘ইস্যু’ হয়ে উঠেছে। কারণ , যোগীর পাশাপাশি এই সিনেমার নাম নিয়ে আপত্তি তুলেছেন বিরোধী মায়াবতীও। অন্যদিকে জনৈক সিনিয়র বিজেপি নেতা জানিয়েছেন, "সংশ্লিষ্ট বিষয়ে দ্রুত পদক্ষেপ করে নেটফ্লিক্সকে ছবিটির টিজার ও অন্যান্য সমস্ত প্রচারঝলক সরানোর নির্দেশ দিয়েছে কেন্দ্র। কারণ যা কিছু সমাজের বিরুদ্ধে, সেটা বিজেপি বরদাস্ত করবে না।"
বিজেপির জাতীয় মুখপাত্র গৌরব ভাটিয়া জানিয়েছেন , "কেন্দ্রের দ্রুত ও ইতিবাচক পদক্ষেপের প্রশংসা করছি। ‘ঘুষখোর পণ্ডিত’-এর মতো আপত্তিকর বিষয়বস্তু শুধু ওটিটি প্ল্যাটফর্ম থেকে সরানোর নির্দেশই দেওয়া হয়নি, পাশাপাশি এই ঘটনায় এফআইআরও দায়ের করা হয়েছে।"
তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেছেন , "ভারতীয় জনতা পার্টি ও মোদি সরকার সমাজের সকল সম্প্রদায়কে সম্মান করে। সমাজের কোনও অংশকে হেয় করার বা তার ভাবমূর্তি নষ্ট করার যে কোনও প্রচেষ্টা আমাদের কাছে একদম গ্রহণযোগ্য নয়। তাই এমতাবস্থায় নেটফ্লিক্স থেকে বিতর্কিত ছবি ‘ঘুষখোর পণ্ডিত’-এর টিজার ও সমস্ত প্রচারঝলক সরানোর এই নির্দেশ অত্যন্ত যথাযথ পাশাপাশি প্রশংসনীয়।"
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের