নিজস্ব প্রতিনিধি, মুম্বই - ছবি মুক্তির আগেই বিপাকে পড়েছেন সিদ্ধার্থ মালহোত্রা ও জাহ্নবী কাপুর। নতুন ছবির একটি গানের শুটিং হয় গির্জার মধ্যে। সেই গির্জার ভেতরে চিত্রনাট্যের খাতিরে ঘনিষ্ট দৃশ্যে অভিনয় করেন দুই তারকা। এরপরই আইনি মামলায় নাম জড়িয়েছে সিদ্ধার্থ জাহ্নবীর। ছবির গানগুলো দর্শকদের মন ছুঁয়ে গেলেও ধর্মীয় ভাবাবেগে আঘাত পড়েছে খ্রিস্টানদের।
একটি গানের দৃশ্য নিয়ে তাঁদের মূল আপত্তি জানিয়েছে এক খ্রিস্টান সংগঠন ‘দ্য ওয়াচডগ ফাউন্ডেশন’। ধর্মীয় সংগঠনের মধ্যে কিভাবে ঘনিষ্ঠ দৃশ্য দেখানো যায় সেই নিয়ে প্রশ্ন তুলেছেন তারা সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেট কে চিঠি পাঠিয়েছে ওই সংগঠন। মুম্বই পুলিশ, তথ্য ও সম্প্রচার মন্ত্রক ও মহারাষ্ট্র সরকারের কাছেও এই সংগঠনের তরফে চিঠি পাঠানো হয়েছে। এমনকি ছবির পরিচালককেও চিঠি পাঠিয়েছেন তারা।
চিঠিতে তারা অনুরোধ করেছে ছবি থেকে যেন ওই বিশেষ দৃশ্যটি বাদ দিয়ে দেওয়া হয়। চিঠিতে বলা হয়েছে, "গির্জা একটি পবিত্র স্থান। এখানে প্রার্থনা করা হয় ঈশ্বরের কাছে। গির্জার মধ্যে এমন অনভিপ্রেত দৃশ্য দেখানো যায় না। এই ধরনের দৃশ্য যেমন ধর্মীয় ও আধ্যাত্মিক ভাবাবেগেই আঘাত করে, তেমন আবার সমগ্র ক্যাথলিক গোষ্ঠীকে আঘাত করে। সাম্প্রতিককালে দর্শকদের আগ্রহী করে তোলার উদ্দেশ্যে এমন কাজ করে চলেছেন পরিচালকরা। তবে এটা একেবারেই উচিত নয়। এই প্রবণতা বন্ধ হওয়া উচিত।"
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের