নিজস্ব প্রতিনিধি, দুবাই - বলিউডের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী অঙ্কিতা লোখাণ্ডে । সম্প্রতি ভিকি ও অঙ্কিতাকে দেখা যাচ্ছে ‘লাফটার শেফস সিজন ৩’-এ। তাঁদের অনস্ক্রিন খুনসুঁটি ও রোম্যান্সে মজেছেন দর্শকমহল। কাজের অবসরে দম্পতি পৌঁছে গিয়েছিলেন বেঙ্গালুরুর শ্রী শ্রী রবিশঙ্কর গোশালায়। সেখানে গিয়ে গো-মাতার সেবা করেন ভিকি-অঙ্কিতা। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই অঙ্কিতার নামের পাশে ‘সংস্কারি’ তকমা জুড়ে দিয়েছিলেন নেটিজেনরা।

সূত্রের খবর , দিন দুয়েক আগেই গো-সেবা করে ‘সংস্কারি’ তকমা পেয়েছিলেন। তার ৪৮ ঘণ্টা পেরোতে না পেরোতেই হিজাব বিতর্কে জড়ালেন অভিনেত্রী অঙ্কিতা লোখাণ্ডে। সম্প্রতি আবু ধাবি সফরে গিয়েছেন অঙ্কিতা। সেখান থেকেই স্বামী ভিকি জৈনের সঙ্গে একগুচ্ছ রোম্যান্টিক মুহূর্ত ভাগ করে নিয়েছিলেন। তবে নিন্দুকদের নজরে পড়ে অঙ্কিতার মাথার হিজাব। আর তাতেই শুরু হয়েছে শোরগোল। প্রশ্ন উঠেছে, ‘অঙ্কিতা কি ইসলাম ধর্মাবলম্বী? হিন্দু হয়েও কেন হিজাব পরেছেন?’ একাংশ যদিও অঙ্কিতার পোস্টে সর্বধর্ম সমন্বয়ের বার্তা খুঁজে পেয়েছেন, তবে আরেকাংশ আবার মুসলিমদের রীতি মেনে মাথায় হিজাব তোলায় অঙ্কিতার উপর বেজায় চটেছেন।

এই প্রসঙ্গে নেটিজেনরা বলেন, ‘এবার কি বকরি ঈদে কুরবানি দেবেন?’ আবার একাংশ বলেন, ‘এসব দেখে আপনাকে আনফলো করছি।’ যদিও অভিনেত্রী এই প্রসঙ্গে এখনও কোনওরকম প্রতিক্রিয়া জানাননি। তবে অঙ্কিতা লোখাণ্ডের হিজাব বিতর্ক যে উত্তরোত্তর বাড়ছে, সেটা সোশ্যাল মিডিয়ায় নজর রাখলেই বেশ বোঝা যায়।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের