নিজস্ব প্রতিনিধি , মুম্বই - নতুন বিতর্কে বিবেক অগ্নিহোত্রীর দি বেঙ্গল ফাইলস। স্বাধীনতা-পূর্ব বাংলার কুখ্যাত অধ্যায় ‘গ্রেটার ক্যালকাটা কিলিং’এর অন্যতম চরিত্র গোপাল মুখোপাধ্যায়ের পরিচয় বিকৃত করে দেখানো হয়েছে সেই ছবিতে। ছবির পরিচালকের বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন গোপালবাবুর নাতি শান্তনু মুখোপাধ্যায়। শান্তনুর অভিযোগ, অনুমতি না নিয়েই তার দাদুর চরিত্র তুলে ধরা হয়েছে সেই ছবিতে।
গোপাল মুখোপাধ্যায় ছিলেন কুস্তিগির ও ব্যবসায়ী। পাঁঠার মাংসের দোকান চালাতেন বলেই হিন্দিভাষীদের মুখে ‘পাট্টা’ থেকে নাম হয় ‘পাঁঠা’। ১৯৪৬ সালের ১৬ আগষ্ট কলকাতা দাঙ্গার ঠিক ৮০ বছর পূর্ণ হল এই বছর। সেই সময় ধর্মতলায় লিগ ভলান্টিয়ারদের সভার পর খুন, লুট, রাহাজানি ছড়িয়ে পড়েছিল শহরের নানা প্রান্তে। নারকেলডাঙা, কলুটোলা, বউবাজার অশান্ত হয়েছিল সব এলাকা। আর সেই দাঙ্গা ঠেকাতে হাতে অস্ত্র তুলে নিয়েছিলেন গোপাল পাঁঠা ও তাঁর অনুরাগীরা।
শান্তনু বলেছেন, "দাদুর চরিত্র সিনেমায় রাখা হবে বলে আমাদের কোনও অনুমতি নেওয়া হয়নি। উল্টে ট্রেলারে তাঁকে ‘এক থা কষাই গোপাল পাঁঠা’ বলা হচ্ছে। এটা দাদুর প্রতি অপমান। ইতিমধ্যেই আইনি নোটিস পাঠিয়ে পরিচালককে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন শান্তনু।
শান্তনু আরও বলেছেন, "১৯৪৬ সালে মুসলিম লিগের দাঙ্গা প্রতিরোধে হিন্দু মুসলিম নির্বিশেষে আতঙ্কিত মানুষের স্বার্থে যিনি অস্ত্র তুলে নিয়েছিলেন। বাঁচিয়েছিলেন এই বাংলা ও বাঙালিকে। তাঁর চরিত্রকে বিকৃত করে দেখিয়েছেন বিবেক।"
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের