নিজস্ব প্রতিনিধি , মুম্বই - লকআপ সচ ইয়া সাজা রিয়েলিটি শোয়ের নতুন পর্ব ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। প্রতিযোগী মাধুরী জৈন গ্রোভার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করেন। সেখানে এমন একটি মন্তব্য করেন, যা মুহূর্তে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। তার বক্তব্যকে ঘিরে শুরু হয়েছে তীব্র সমালোচনা। অনেকেই মনে করছেন, এই মন্তব্য সমাজের বড় অংশকে অপমান করেছে।

সূত্রের খবর, তৃতীয় সন্তান নেওয়ার ইচ্ছার কথা অনুষ্ঠানে খোলাখুলি জানান মাধুরী। তিনি বলেন, পারিবারিক কারণে সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। পরে সিদ্ধান্ত নিলেও সময় অনেকটাই পেরিয়ে যায়। নিজের জীবনের এই অভিজ্ঞতাই তিনি শোতে তুলে ধরেন মাধুরী।

এরপরই তিনি ধনী পরিবার, গরিব পরিবারের সন্তান প্রসঙ্গ টেনে একটি মন্তব্য করেন। তার দাবি, ধনী মানুষের বেশি সন্তান হলে সম্পদ বাড়ে। কিন্তু গরিব মানুষের বেশি সন্তান হলে দারিদ্র্য বেড়ে যায়। এই বক্তব্য প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। অনেক নেটিজেন মন্তব্যটিকে সংবেদনহীন বলে কটাক্ষ করেছেন।

মাধুরীর এই মন্তব্যে কেউ লিখেছেন, সন্তান নেওয়ার অধিকার সবার সমান। আবার অনেকে বলেছেন, অর্থনৈতিক বৈষম্যের জন্য সাধারণ মানুষ দায়ী নন। প্রসঙ্গত, শোতে বিশেষ অতিথি হিসেবে হাজির হন কঙ্গনা রানাউত। প্রতিযোগীদের খেলার মান নিয়ে তিনি কড়া বার্তা দেন। এমনকি একই পর্বে শ্রেষ্ঠা আইয়ার প্রতিযোগিতা থেকে বিদায় নেন।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের