নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ইন্ডাস্ট্রিতে দুজনেই পরিচিত। তবে একজন প্রায় দেড় দশকের বেশি সময় ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছেন। এখন আবার পডকাস্ট পরিচালনাও করেন। অন্য একজন অভিনয়ের পাশাপাশি লাইফস্টাইল ভ্লগিং করেন। সেই অনন্যা গুহের সঙ্গে টলি অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জির বাকযুদ্ধে এখন তোলপাড় সোশ্যাল মিডিয়া। কথোপকথনগুলি ভীষণই ভাইরাল হয়েছে নেটপাড়ায়।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় গাড়ির একটি সমস্যা নিয়ে পোস্ট করেছেন রাহুল। এরপরেই অনন্যা ও তার জীবনসঙ্গী সুকান্ত অভিনেতাকে খোঁচা দেওয়া শুরু করেছেন। যদিও ঘটনাটির সূত্রপাত , সায়ক চক্রবর্তীর গোমাংসকাণ্ড নিয়ে। সেদিন রেস্তোরাঁয় সায়কের সঙ্গেই ছিলেন সুকান্ত অনন্যা। এমনকি প্রায়ই তাদের একসঙ্গে দেখা যায়। কখনও সায়কের বাড়িতে তারা আবার কখনও অনন্যার বাড়িতে সায়ক। সেই ঘটনাটি নিয়ে সায়ক-সহ অনন্যাকেও তুলধনা করেন রাহুল। এরপরই সুযোগ পেয়ে রাহুলকে নিশানা করেছেন ভাইরাল কাপল।
৬ মাস আগে KIA কোম্পানির একটি গাড়ি কিনেছেন অভিনেতা। যা খারাপ হয়েছে চারবার। এই নিয়েই ফেসবুকে সরব হয়েছেন রাহুল। এই নিয়ে অনন্যা লেখেন , "ভিডিও বানানো নিয়ে তো খুব আপত্তি ছিল। তাহলে এখন কি ফেসবুকটাই সার্ভিস সেন্টার নাকি? " নাম না করেই রাহুলকে নিশানা করেছেন অনন্যা।
ছেড়ে দেওয়ার পাত্র নন রাহুলও। তিনি পাল্টা লেখেন , "অনন্যা তুমি এত ভীতু? লিখলে নাম নিয়ে লেখো। আসলে আমি গাড়ির কোম্পানির নামে ভিডিও করেছি। কোটি টাকা দিয়ে গাড়ি কিনে কেউ ঠেলবে কেন? আসলে কোটি টাকার কোম্পানি ধর্ম জিজ্ঞেস করে শুয়োর খাওয়ায় না। তুমি তো খাটে বসে বিরিয়ানি খাওয়ার ভিডিও বানাও সেখানে আমি ৯০ টা ছবি করেছি। তফাতটা এখানেই।"
সুকান্ত লিখেছেন , "উনি তো অনেক বড় মাপের মানুষ। বিশাল প্রতিপত্তি। তাহলে তো কোম্পানির সিইও'র সঙ্গে সরাসরি যোগাযোগ থাকবে। ফেসবুকে ভিডিও কেন?" সেই পোস্টে অনন্যা ফের রাহুলকে খোঁচা মেরে লিখেছেন, "বিষয়টা সন্দেহজনক লাগছেনা?" বলে হাসির ইমোজি জুড়ে দিয়েছেন। এরপর পাল্টা রাহুল লিখেছেন, "অনন্যা আপনি তো গরীব মানুষকে শুকোর খাওয়ানোটা এড়িয়েই গেলেন। ওটার বিষয়ে কিছু বলুন। ওটা আর KIA কোম্পানি কি এক?" বলে তিনিও একগুচ্ছ হাসির ইমোজি দিয়েছেন।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের