নিজস্ব প্রতিনিধি , মুম্বই - TCS ধর্মান্তকরণ কাণ্ডে অভিযুক্ত নিদা খান এবার আদালতের দ্বারস্থ। অজ্ঞাতবাস থেকে হঠাৎই বেরিয়ে এসে জামিনের আবেদন করলেন তিনি। নিজেকে অন্তঃসত্ত্বা হিসেবে দাবি করে গ্রেফতারি আটকানোর চেষ্টায় মরিয়া নিদা। ঘটনায় ফের চাঞ্চল্য ছড়িয়েছে নাসিকে।
সূত্রের খবর , নিজেকে HR হিসেবে দাবি করতেন নিদা। তবে তদন্ত চালিয়ে জানা যায় আদতে তিনি ওই অফিসে টেলিকলার এক্সিকিউটিভ হিসেবেই কাজ করতেন। তবে কর্মস্থানে ইচ্ছাকৃত ধর্মবিদ্বেষ ছড়িয়ে দেওয়ার অভিযোগ ছিল। সংস্থার মহিলা কর্মীদের জোর করে ধর্মান্তরণের চেষ্টা করতেন। এমনকী হিন্দু কর্মীদের আমিষ খাবার খেতে বাধ্য করতেন বলেও অভিযোগ। জবরদস্তি একটি নির্দিষ্ট ধর্মীয় রীতিনীতি পালনের জন্য চাপ দিতেন বলেও অভিযোগ নিদার বিরুদ্ধে। অজ্ঞাতবাস থেকে আইনজীবী মারফত আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। ঘটনায় বিশেষ তদন্তকারী দল গঠন করে তদন্তে নেমেছে নাসিক পুলিশ।
উল্লেখ্য , যৌন নির্যাতন, মানসিক হেনস্তা ও ধর্মান্তরণের অভিযোগ উঠেছিল আইটি জায়েন্ট সংস্থার নাসিক কেন্দ্রের বেশ কিছু কর্মীর বিরুদ্ধে। অভিযোগ এনেছেন টাটা কনসালটেন্সি সার্ভিসের ৯ জন মহিলা কর্মী। এই বিষয়ে মহারাষ্ট্রের মন্ত্রী ও বিজেপি নেতা গিরিশ মহাজনের বলেন , "কোম্পানির চার-পাঁচজন মুসলিম কর্মী ও কিছু কর্মকর্তা চাকরি, ভালো বেতনের প্রতিশ্রুতি দিয়ে মেয়েদের লোভ দেখিয়েছিল। এমনকি জোরজবরদস্তি নামাজ পড়তে ও রোজা রাখতেও বলা হয়েছিল।"
দিল্লির বৈঠকে নজর বঙ্গ রাজনীতির
দমন-পীড়নের অভিযোগ, অশান্তির ঘটনায় আন্তর্জাতিক তদন্ত চাইল বিদেশ মন্ত্রক
উন্নয়ন ও সংগঠন নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা মুখ্যমন্ত্রীর
১৫ বছরের কম বয়সিরাই বেশি আক্রান্ত, টিকা না থাকায় বাড়ছে উদ্বেগ
ডিউটিতে থাকতেই মর্মান্তিক কাণ্ড, মূল কারণ অধরা, তবে তদন্ত শুরু করেছে পুলিশ
রচনার করা মন্তব্যে নতুন করে জল্পনা শুরু হয়েছে
প্রশান্ত কিশোরের উত্থানে অস্বস্তি গেরুয়া শিবিরে, দাতিয়ায় কংগ্রেসের দাপট
পরবর্তী কিস্তির টাকা নিয়ে নতুন আপডেট
মুসলিম-সহ বিভিন্ন সম্প্রদায়ের ভোটে প্রশান্ত কিশোরের প্রার্থী জয়ী, হার নিয়ে শুরু গেরুয়া শিবিরের পর্যালোচনা
অতিরিক্ত আত্মবিশ্বাসের মাশুল? জনাদেশ মেনে নতুন লড়াইয়ের বার্তা নিতিন নবীনের
তিন সাংসদের অনুপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে
গুরু পূর্ণিমার অনুষ্ঠানের দৃশ্য নিয়ে তোলপাড়, ‘শ্রদ্ধা’ বলে সাফাই কংগ্রেস নেতা নানা পাটোলের
NCPI এর রাজনৈতিক ভবিষৎ ঘিরে জল্পনা তুঙ্গে
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের