নিজস্ব প্রতিনিধি , মুম্বই - গোটা বাংলাদেশজুড়ে এখন বিক্ষোভের আগুন। ওপার বাংলায় হিন্দুদের অত্যাচারের মাঝেই বাংলাদেশী পেসার মুস্তাফিজুর রহমানকে ৯ কোটি ২০ লক্ষ টাকায় কিনেছে কলকাতা নাইট রাইডার্স। এরপরই কেকেআর বয়কটের ডাক দিয়েছিল হিন্দু সমাজ। মুস্তাফিজুরকে দল থেকে ছাঁটাই করার সুরও তোলা হয়। এই নিয়ে এবার কিং খানকে ‘দেশদ্রোহী’ বলে তোপ ধর্মগুরু রাম ভদ্রাচার্যের।
হাজার হাজার কোটি টাকা কর দেওয়া কিং খানকে নিশানা করে ধর্মগুরু বলেছেন , "এটা দুর্ভাগ্যজনক যে শাহরুখ বাংলাদেশি ক্রিকেটারকে কেকেআরে নিয়েছে। ও এটাই করবে, কারণ ও নিজেকে হিরো বলে মনে করে। শাহরুখ খানের অবস্থান অনেকদিন ধরেই দেশের স্বার্থের পরিপন্থী। ওর কোনও চরিত্রই নেই। ওর ব্যক্তিত্ব নিয়ে প্রশ্ন তোলা উচিত। ও তো দেশদ্রোহী।"
ওপার বাংলায় এখন ধর্ম নিয়ে হানাহানির মাঝে নিরাপত্তাহীনতায় ভুগছে সংখ্যালঘুরা। এরই মাঝে খেলার স্বার্থে মুস্তাফিজুরকে দলে নেওয়ার জেরে হিন্দু সমাজের নিশানার মুখে পড়েছে কলকাতা নাইট রাইডার্স। তবে শাহরুখের কাছে বিষয়টা শুধুই খেলা সংক্রান্ত। দলের পেস বিভাগকে শক্তিশালী করতেই বিপুল টাকা খরচ করে বাংলাদেশী পেসারকে দলে নিয়েছে কিং খান। খেলার মধ্যে রাজনীতিকে ডেকে এনে অযথা শাহরুখকে অপমানের জেরে ইতিমধ্যেই ধর্মগুরুর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের ঝড় অনুরাগীদের।
ওসমান হাদির মৃত্যুর পর থেকেই বাংলাদেশজুড়ে শুধুই অশান্তি। ধর্মীয় বিদ্বেষের জেরে দীপু চন্দ্র দাসকে প্রথমে গণপিটুনি দেওয়া হয়। এরপর গাছের সঙ্গে বেঁধে আগুন ধরিয়ে দেওয়া হয়। শুধু দীপু দাস নয় , ওপার বাংলার বহু জায়গায় সংখ্যালঘু হিন্দুদের আক্রমণের ঘটনা ঘটেছে। চাহালের ছবির সঙ্গে অনেকেই দীপু চন্দ্র দাসের মিল খুঁজে পেয়েছেন। গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে এই নারকীয় হত্যাকাণ্ড। সোশ্যাল মিডিয়ায় সকলেই এর বিরোধিতা জানিয়ে নিজেদের মতামত প্রকাশ করছেন। বাংলাদেশের ওপর ক্ষোভ উগরে দিচ্ছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শুরু হওয়া এক সম্পর্ক অবশেষে পরিণতি পেল বিয়ের মাধ্যমে
অনিরুদ্ধাচার্যর দাবি, বর্তমানে কমেডির আড়ালে এমন অনেক বক্তব্য সামনে আসছে, যা সমাজের জন্য ইতিবাচক বার্তা বহন করে না
বাংলাদেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভী 'নিয়ামত উল্লাহ ভূঁইয়াকে' স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে ঢাকার একটি আদালত।
‘কথা’ শেষ হওয়ার পর থেকে ছোট পর্দায় আর দেখা যায়নি অভিনেত্রী সুস্মিতাকে।
ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা রয়্যাল অ্যাসকট ২০২৬-এ উপস্থিত হয়ে হলিউড তারকা হেনরি ক্যাভিলের সঙ্গে একই ফ্রেমে ধরা দেন সারা।
জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘আনন্দীর' সফর অবশেষে শেষ হলো।
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
বিতর্কের আবহে এবার প্রণীত মোরের পাশে দাঁড়ালেন ‘বিগ বস ১৯’-এর প্রতিযোগী তানিয়া মিত্তল
পাঞ্জাবি গায়ক গুরু রানধাওয়ার মালিকানাধীন জিমে গুলি চালানোর ঘটনায় বড় সাফল্য পেল দিল্লি পুলিশ।
এই কমিটিতে জায়গা পেয়েছেন দেব ও অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়
অভিনেতা তথা বিধায়ক 'রুদ্রনীল ঘোষের' নেতৃত্বে ১৭ জুন এই সংগঠনের আনুষ্ঠানিক সূচনা হয়।
২০০৭ সালের একটি বহুচর্চিত ছবি, যেখানে বলিউড অভিনেত্রী বিপাশা বসুর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে দেখা গিয়েছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে।
সম্প্রতি ইশান খাট্টর অনুরাগীদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ‘আস্ক মি অ্যানিথিং’ সেশনে অংশ নিয়ে নানা ব্যক্তিগত ও পেশাগত প্রশ্নের খোলামেলা উত্তর দিলেন।
টেলিভিশনের জনপ্রিয় মুখ নবনীতা দাসকে নিয়ে ফের শুরু হয়েছে জোর চর্চা
পল্লবী চট্টোপাধ্যা এক জনপ্রিয় পডকাস্টে উপস্থিত হয়ে সেই অতীতেরই এক বেদনাদায়ক অধ্যায়ের কথা তুলে ধরলেন অভিনেত্রী, যা শুনে আবেগপ্রবণ হয়ে পড়েন উপস্থিত সকলেই
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা