নিজস্ব প্রতিনিধি , মুম্বই - দুই ইন্ডাস্ট্রির দুই তারকা একসঙ্গে। জুনিয়র এনটিআর। ঋত্বিক রোশন। 'ওয়ার ২' ছবিতে মুখোমুখি হয়েছেন দুই তারকা। বহু প্রতীক্ষার পর আজ মুক্তি পেয়েছে এই ছবি। এই ছবি নিয়ে দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে। আজ প্রেক্ষাগৃহের বাইরে ভিড় জমিয়ে উল্লাস করতে থাকেন অনুরাগীরা। ছবি দেখে বেরিয়ে রীতিমত উন্মাদ হয়ে গিয়েছেন সকলে। এরই মধ্যে এক ব্যক্তির কীর্তি ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
প্রথম দিনই দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মত। এক ভক্ত ছবি দেখে এতটাই উন্মাদ হয়ে পড়েন যে ব্লেড দিয়ে নিজের হাত কেটে ফেলেন। রক্ত দিয়ে এনটিআরের কপালে পরিয়ে দেন তিলক। সমাজমাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে সেই ভিডিও। উল্লাসের মাঝেও নজির কেড়েছে এই ধরনের উন্মাদনা। তবে ভিডিওটি ঠিক কোন এলাকার তা এখনও প্রকাশ্যে আসেনি।
ভিডিওটি ভাইরাল হওয়ার পরেই হতবাক হয়ে গিয়েছেন নেটিজেনরা। অনেকেই তাকে অন্ধভক্ত বলে দাবি করেছেন। আবার অনেকে যুক্তিহীন, অর্থহীন বলেও দাবি করেছেন। অনেকে আবার বলেছেন, শুধুমাত্র দৃষ্টি আকর্ষণ করার জনই এই কাজ করেছেন সেই দর্শক। শুধু তাই নয়, প্রেক্ষাগৃহের বাইরে আতশবাজি পুড়িয়েও উদযাপন করছেন সকলে। অনেকে নাচে গানে মেতেছেন। অর্থাৎ, 'ওয়ার ২' ছবিকে ভীষণই পছন্দ করেছেন অনুরাগীরা।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের