নিউস ডেস্ক - বলিউডে অক্ষয় কুমারের পরিচয় শুধু ‘খিলাড়ি’ হিসেবেই নয়, তার সময়নিষ্ঠা ও কঠোর কর্মশৃঙ্খলার জন্যও। বছরের পর বছর ধরে তিনি নির্দিষ্ট সময় মেনে কাজ করার অভ্যাস বজায় রেখেছেন। সম্প্রতি পরিচালক ও কোরিওগ্রাফার ফারহা খান ২০১০ সালের জনপ্রিয় ছবি ‘তিস মার খাঁ’-এর শুটিংয়ের সময়কার এমনই এক মজাদার ঘটনা শেয়ার করেছেন, যা নতুন করে আলোচনায় এসেছে।

ফারহা খানের কথায়, ছবির একটি বড় অংশের শুটিং হয়েছিল মুম্বইয়ের মাড আইল্যান্ডে। শহরের অন্যতম ব্যস্ত ট্রাফিক এড়িয়ে সময় বাঁচানোর জন্য অক্ষয় কুমার প্রতিদিন জুহু থেকে মাড আইল্যান্ডে যাতায়াত করতেন চার্টার্ড হেলিকপ্টারে। অভিনেতার লক্ষ্য ছিল একটাই— ট্রাফিকে সময় নষ্ট না করে নির্ধারিত ৭ ঘণ্টার শুটিং সম্পূর্ণ করা। সকাল সাড়ে ৬টার মধ্যে হেলিকপ্টারে চড়ে সেটে পৌঁছে যেতেন তিনি এবং দুপুর ২টা বাজলেই ফের বাড়ির পথে রওনা দিতেন।

এক সাক্ষাৎকারে ফারহা খান জানান, তিনি আগে কখনও কোনও অভিনেতার হেলিকপ্টারকে প্রায় ট্যাক্সির মতো ব্যবহার করতে দেখেননি। তার মতে, অক্ষয়ের কাজের ধরন পুরোপুরি আলাদা। সকাল ৭টা থেকে দুপুর ২টো পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে কাজ করতেন তিনি। সেট প্রস্তুত থাকুক বা না থাকুক, ঘড়ির কাঁটা ২টো ছুঁলেই তার দিনের কাজ শেষ হয়ে যেত। তবে অক্ষয়ের এই নিয়মের পিছনে ছিল অসাধারণ পেশাদারিত্ব। শুটিংয়ের সময় তিনি কখনও ভ্যানিটি ভ্যানে বসে সময় নষ্ট করতেন না, দীর্ঘ ফোনালাপ বা আড্ডাতেও মেতে উঠতেন না। বরং একের পর এক শট দিয়ে দ্রুত কাজ শেষ করতেন। ফলে অল্প সময়ের মধ্যেই বিপুল পরিমাণ শুটিং সম্পন্ন করা সম্ভব হতো। মজা করে ফারহা বলেন, “অক্ষয় আমার সব টাকা খেয়ে নিয়েছে।” যদিও পরে অক্ষয় তাকে মনে করিয়ে দেন, ছবির অন্যতম প্রযোজক তিনিও ছিলেন।

অক্ষয়ের এই কড়া সময়সূচির প্রভাব পড়েছিল ছবির নায়িকা ক্যাটরিনা কাইফের উপরও। বিশেষ করে ‘শিলা কি জওয়ানি’ গানের শুটিংয়ের সময় অক্ষয়ের অংশের দৃশ্যগুলো আগে শেষ করতে হতো, যাতে তিনি নির্ধারিত সময়ের মধ্যে সেট ছাড়তে পারেন। এরপর ক্যাটরিনা দীর্ঘ সময় ধরে নিজের একক শটের কাজ চালিয়ে যেতেন। এই ঘটনা শুধু অক্ষয়ের সময়নিষ্ঠারই প্রমাণ নয়, বরং তার কাজের প্রতি নিষ্ঠা ও পরিকল্পনারও এক বিরল উদাহরণ হিসেবে আজও বলিউডে চর্চিত।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের