নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দিনের আলোতে ব্যস্ত রাস্তায় পরপর দুদিন হেনস্থার অভিযোগ তুললেন টলি অভিনেত্রী রুপা ভট্টাচার্য। ঘটনার পর তিনি পাটুলি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পাশাপাশি সামাজিক মাধ্যমেও তুলে ধরেছেন ঘটনার কথা। এরপর থেকেই পাটুলির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেত্রী।

অভিনেত্রী রুপা ভট্টাচার্য জানিয়েছেন, ২৪ ই জুন সন্ধ্যায় হাঁটতে বেরিয়ে প্রথম বিপদের মুখে পড়েন তিনি। তাঁর অভিযোগ, এক সাইকেল আরোহী পিছু নেওয়ার পর আচমকা হেনস্থার চেষ্টা করে। নিজেকে বাঁচাতে গিয়ে হাতে চোট পান তিনি। থানায় গিয়ে তিনি জানতে পারেন, একই ধরনের অভিযোগ আরও এক তরুণীও করেছেন। ইতিমধ্যেই পুলিশ এই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে।

দুদিন পর ফের একই এলাকায় আরেকটি অস্বস্তিকর ঘটনার মুখোমুখি হন অভিনেত্রী। তাঁর দাবি, একটি বাইক ইচ্ছাকৃতভাবে গা ঘেঁষে চলে যায়। প্রতিবাদ করতেই চালক হুমকি দেয়, খারাপ ভাষায় গালিগালাজ শুরু করে। ঘটনার পর ফেসবুকে দীর্ঘ পোস্ট করে রূপা নারী নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। পাশাপাশি দ্রুত ব্যবস্থা নেওয়ার আবেদন জানান নতুন রাজ্য সরকারের কাছে।
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
কঠিন সময়ে অসমবাসীর পাশে কার্তিক
'দাদাগিরি'র নতুন সিজনে সৌরভ গঙ্গোপাধ্যায়ের জায়গায় দায়িত্ব সামলাচ্ছেন দেব
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের