68ff8245934b9_IMG-20251027-WA0098
অক্টোবর ২৭, ২০২৫ রাত ০৮:০২ IST

হজম ক্ষমতা সহ স্বাদপূরণ করতে বানিয়ে ফেলুন আদার চাটনি

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সব খাবারের চাটনি জিনিসটার চল দক্ষিণ ভারতেই নয় এখন সব জায়গায় ছড়িয়ে গেছে। দোসা , ইডলির সঙ্গে চাটনি দারুণ লাগে। এবার ঘরেই বানিয়ে ফেলুন আদার চাটনি। যা দোসা , ইডলিই নয় , গরম ভাতের সঙ্গেও দারুণ লাগবে। বানিয়ে ফেলুন আদার চাটনি। ঝাঁঝ, মিষ্টি ,  টক, এই তিন স্বাদের দারুণ ভারসাম্যে তৈরি হয় এই চাটনি। একদিকে জিভও শান্তি পাবে। অন্যদিকে , হজমক্ষমতাও বৃদ্ধি পাবে।

উপকরণ -

অর্ধেক কাপ আদাকুচি (খোসা ছাড়ানো)
২-৩টি শুকনো লঙ্কা
কাপের এক চতুর্থাংশ তেতুল বাটা
২ টেবিলচামচ গুড় (অথবা চিনি)
অর্ধেক চা-চামচ সর্ষে বীজ
১ টেবিলচামচ তিলের তেল (অথবা অন্য যে কোনও তেল)
কয়েকটি কারি পাতা
স্বাদমতো নুন

রন্ধন প্রণালী -

একটি কড়াইতে তেল গরম করে তাতে আদাকুচি ও শুকনো লঙ্কাগুলি ভেজে নিন। মাঝারি আঁচে বাদামি রং ধরা অবধি ৪–৫ মিনিট নেড়ে নিন। আদা ও লঙ্কা ঠান্ডা হয়ে গেলে ব্লেন্ডারে ঢেলে দিন। এর মধ্যে গুড়, নুন, তেতুল বাটা যোগ করে দিন। অল্প জল মিশিয়ে মিশ্রণটিকে মিহি করে নিন। এবার কড়াইতে ১ চা-চামচ তেল গরম করে তাতে সর্ষে দিয়ে নেড়েচেড়ে নিন। এরপর কারিপাতা ছড়িয়ে দিন তার উপর। এটিকে ফোড়ন হিসেবে মেশাতে হবে আগে বানানো মিশ্রণটিতে। তারপর গরম গরম পরিবেশন করুন যে কোনও খাবারের সঙ্গে।

TV 19 Network NEWS FEED

বিশ্ববাজারে বাড়ছে ভারতের সামরিক দাপট! ভিয়েতনামের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির পথে দিল্লি

বিশ্ববাজারে বাড়ছে ভারতের সামরিক দাপট! ভিয়েতনামের...

প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...

৭১-এর পর প্রথম! বঙ্গোপসাগরে চিনা প্রযুক্তির সাবমেরিন নামাচ্ছে পাকিস্তান, চিন্তায় দিল্লি

৭১-এর পর প্রথম! বঙ্গোপসাগরে চিনা প্রযুক্তির সাবমের...

বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...

বিদেশে বসে নাশকতার ছক! ভারত-মালয়েশিয়া যৌথ তৎপরতায় জালে ২ খলিস্তানি এজেন্ট

বিদেশে বসে নাশকতার ছক! ভারত-মালয়েশিয়া যৌথ তৎপরতা...

মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...

বাংলাদেশ-পাকিস্তান নিয়ে বিস্ফোরক মন্তব্য! চরমপন্থী কার্যকলাপ ঘিরে উদ্বেগ প্রকাশ ইজরায়েলের

বাংলাদেশ-পাকিস্তান নিয়ে বিস্ফোরক মন্তব্য! চরমপন্থী...

দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...

ট্রাম্প প্রশাসনের মানবিক উদ্যোগ! ভিসা পেলেন ভোজিনহার মা, অপেক্ষা পুনর্মিলনের

ট্রাম্প প্রশাসনের মানবিক উদ্যোগ! ভিসা পেলেন ভোজিনহ...

ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা