নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - নতুন সরকার ক্ষমতায় আসতেই রেল স্টেশন এলাকা থেকে হকার উচ্ছেদে বহু পরিবার আয়ের পথ হারিয়েছে। সেই পরিস্থিতিতে কর্মহীন হকারদের নতুন কাজ খুঁজে দিতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে অশোকনগরে। আগামী ২ রা অগস্ট আয়োজন করা হচ্ছে 'হকার স্পেশ্যাল কর্মসংস্থান হাট'।উদ্যোক্তাদের দাবি, এখানে যোগ্যতা অনুযায়ী বিভিন্ন ক্ষেত্রে চাকরির সুযোগ পাওয়া যাবে।
রাজ্যের বিভিন্ন এলাকায় উচ্ছেদ অভিযানের পর বহু হকার চরম আর্থিক সমস্যার মুখে পড়েছেন। সেই মানুষদের কথা ভেবেই অশোকনগরের ৮ নম্বর মোড়ের কাছে কমলা নেহেরু স্কুলে এই কর্মসংস্থান হাটের আয়োজন করা হয়েছে। উদ্যোক্তা সঞ্জয় দাস জানান, কর্মহীন মানুষদের নতুন কাজের সঙ্গে যুক্ত করাই এই কর্মসূচীর প্রধান উদ্দেশ্য। এটির মাধ্যমে বেশি সংখ্যক চাকরিপ্রার্থীর হাতে কাজ তুলে দেওয়ার চেষ্টা করা হবে।
এই কর্মসংস্থান হাটে লজিস্টিক, ম্যানুফ্যাকচারিং, ফুড ডেলিভারি, ওয়্যারহাউস, কনস্ট্রাকশন সহ একাধিক ক্ষেত্রে নিয়োগের সুযোগ থাকবে। কম পড়াশোনা, প্রশিক্ষণের অভাব বা বেশি বয়স আবেদন করার ক্ষেত্রে বাধা হবে না বলে জানানো হচ্ছে। কাজ করার ইচ্ছা থাকলেই বিভিন্ন সংস্থায় সাক্ষাৎকারের সুযোগ রয়েছে। চাকরি পাওয়ার জন্য কোনও ধরনের টাকা দিতে হবে না বলেও স্পষ্ট জানিয়েছেন উদ্যোক্তারা।
সঞ্জয় দাস জানান, দীর্ঘদিন বেকার থাকার অভিজ্ঞতা থেকেই এমন উদ্যোগ নেওয়ার কথা ভাবা হল। এর আগেও তার আয়োজিত কর্মসংস্থান হাটের মাধ্যমে বহু যুবক যুবতী কাজ পেয়েছেন। এবার বিশেষভাবে জীবিকা হারানো হকারদের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হচ্ছে। উদ্যোক্তাদের আশা, এই উদ্যোগ বহু পরিবারের নতুনভাবে ঘুরে দাঁড়ানোর পথ তৈরি করবে।
হাড়োয়ায় রাজনৈতিক সংঘর্ষের অভিযোগ ঘিরে উত্তেজনা, মারধর-লুটপাটের দাবি বিজেপির
এলাকার পরিবেশ নষ্টের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপের দাবি আন্দোলনকারীদের
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চর্চা শুরু হয়েছে নন্দীগ্রাম এলাকায়
জনগণনা ঘিরে প্রস্তুতি জোরদার, বারাসাতে সাংবাদিক বৈঠকে জেলা শাসক
পলিক্লিনিকের সামনে বিক্ষোভ
মদের দোকান বন্ধ না করা হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তারা
পাশাপাশি উদ্যানের সুপারভাইজারের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি বিদেশি টিয়া পাখিও উদ্ধার হয়েছে
মাটি সংগ্রহে হয়রানি কমানোর আশা দেন বিধায়ক
আন্তর্জাতিক গবেষণায় সাফল্যের স্বীকৃতি
তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বন্ধ আলট্রাসোনোগ্রাফি পরিষেবা
গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সামনে বিক্ষোভে সামিল হন স্থানীয় বাসিন্দারা
ভদ্রেশ্বরের দুর্ঘটনায় ব্যাহত হয় ট্রেন চলাচল
তদন্তের পাশাপাশি ক্ষতিগ্রস্ত অংশ মেরামতির আশ্বাসও দেওয়া হয়েছে
শুভেন্দু অধিকারীর নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের