নিজস্ব প্রতিনিধি , রাওয়ালপিন্ডি - ইসলামাবাদে বিস্ফোরণের আঁচ এবার ক্রিকেট মহলে। মঙ্গলবার ইসলামাবাদের আদালতের সামনে আত্মঘাতী বিস্ফোরণে ১২ জনের মৃত্যু হয়। আহত হন ২৭ জন। এরই জেরে পাকিস্তানে খেলা নিয়ে আপত্তি জানিয়েছেন শ্রীলঙ্কার আট ক্রিকেটার। যদিও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের কড়া নির্দেশ অনুযায়ী কেউ দেশে ফিরতে পারবেন না।
ইসলামাবাদ থেকে রাওয়ালপিন্ডির দূরত্ব খুব বেশি নয়। সেকারণেই ক্রিকেটারেরা চিন্তায়। বৃহস্পতিবার এক দিনের সিরিজের দ্বিতীয় ম্যাচ পিছিয়ে হবে শুক্রবার। আবার তৃতীয় ম্যাচটিও ১৫ নভেম্বরের বদলে ১৬ তারিখ।
বুধবার শ্রীলঙ্কা বোর্ড একটি নির্দেশিকা জারি করে জানায়, তাদের নির্দেশ উপেক্ষা করে সফরকারী দলের কোনও সদস্য যদি দেশে ফেরে, তাহলে পাকিস্তানে বিকল্প ক্রিকেটার পাঠিয়ে দেবে। ক্রিকেটার-সহ সাপোর্ট স্টাফদের কোনও সদস্য শ্রীলঙ্কায় ফিরতে চাইলে তাঁর বিরুদ্ধে সরকারিভাবে তদন্ত হবে ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এই নির্দেশিকাকে সমর্থন করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি।
পাকিস্তানের দাবি, শ্রীলঙ্কার জন্য একেবারে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা করা হচ্ছে। নকভি সমাজমাধ্যমে লেখেন, "পাকিস্তান সফর চালিয়ে যাওয়ার জন্য শ্রীলঙ্কা দলকে ধন্যবাদ। পাকিস্তান এবং শ্রীলঙ্কার বাকি দু’টি ম্যাচ হবে ১৪ এবং ১৬ নভেম্বর।"
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
কমনওয়েলথ টেবল টেনিস চ্যাম্পিয়নশিপে পুরুষ ও মহিলা দুই বিভাগেই চ্যাম্পিয়ন ভারত, ফাইনালে হারাল মালয়েশিয়াকে
মাত্র ৬৬ বছর বয়সে থামল মহান ডিফেন্ডারের পথচলা
ভারোত্তোলনে রৌপ্য জিতলেন লভপ্রীত সিং
গ্লাসগোয় পুরুষদের লং জাম্পে দ্বিতীয় ভারতীয়, ৮.০৯ মিটার লাফিয়ে রৌপ্য জিতলেন শ্রীশঙ্কর মুরালী
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের