নিজস্ব প্রতিনিধি , কলকাতা - মিমি চক্রবর্তীকে অনুষ্ঠানে হেনস্থার অভিযোগ উঠেছিল উদ্যোক্তা তনয় শাস্ত্রীর বিরুদ্ধে। এরপর একের পর এক নাটক হলেও অবশেষে জেলমুক্তি হয়েছে অভিযুক্তের। এবার জেল থেকে বেরোনোর পরই মিমি চক্রবর্তীকে আইনি নোটিশ পাঠাল তনয় শাস্ত্রী। একাধিক বিষয় দাবি করে অভিনেত্রীকে রীতিমত হুশিয়ারি দিলেন তিনি। এই বিষয়ে আগেই তাকে হুমকি দিয়েছিলেন তনয় শাস্ত্রী।
তনয় শাস্ত্রীর দেওয়া নোটিসে মূলত তিনটি কথা উল্লেখ করা হয়েছে। প্রথমত, এই অনুষ্ঠানের পারিশ্রমিক হিসাবে মিমিকে ২ লক্ষ ৬৫ হাজার টাকা দেওয়া হয়েছিল। রাত সাড়ে ১০ টায় মিমির সেখানে পৌঁছনোর কথা ছিল। তবে ঘণ্টাদুয়েক পর সাড়ে ১১টা নাগাদ অভিনেত্রী সেখানে পৌঁছান। এরপর মঞ্চে উঠতে উঠতে আরও দেরি হয়। তাই আর অনুষ্ঠানের অনুমতি দেওয়া হয়নি তাকে। পারিশ্রমিক ফেরত চেয়েছেন তিনি।
দ্বিতীয়ত , মিমি তনয় শাস্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করায় তাকে জেল যেতে হয়েছে। ফলে তনয় শাস্ত্রীর মানহানি হয়েছে। ক্ষতিপূরণ হিসাবে ২০ লক্ষ টাকা দাবি করা হয়েছে। তৃতীয়ত , আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মিমিকে জনসমক্ষে ক্ষমা চাইতে হবে। নইলে দেওয়ানি ও ফৌজদারি মূলত মানহানি মামলার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
উল্লেখ্য , ঘটনাটি ২৫ শে জানুয়ারির। বনগাঁর নয়াগোপালগঞ্জ যুবক সংঘের পরিচালনায় বাৎসরিক অনুষ্ঠান ছিল। সেখানে অনুষ্ঠানের আমন্ত্রণ পেয়েছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। রাত সাড়ে ১০টা নাগাদ মিমির অনুষ্ঠানের সময় ছিল। এরপর ক্লাব সদস্যদের অভিযোগ, মিমি একঘণ্টা দেরিতে সেখানে পৌঁছন। মঞ্চে উঠতে উঠতে তাঁর পৌনে ১২টা বেজে যায়। রাত ১২টা পর্যন্ত অনুষ্ঠানের অনুমতি থাকায় তাকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়। অভিনেত্রী মিমি চক্রবর্তীকে হেনস্থার অভিযোগ ওঠে। এরপর পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের হয়। তনয় শাস্ত্রীকে ধরতে গিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি চলে তার। এরপর তিনি নিজেকে নির্দোষ বলে দাবি করে মিমিকে হুশিয়ারি দিয়েছিলেন। সেই কথামত কাজও শুরু করে দিয়েছেন অভিযুক্ত।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের