নিজস্ব প্রতিনিধি, পাটনা – দামামা বেজে গিয়েছে বিহারের বিধানসভা নির্বাচনের। আসন্ন নির্বাচনে ২৪৩ আসনে লড়বে জন সুরজ পার্টি। ইতিমধ্যেই চতুর্থ দফায় প্রার্থীর তালিকা প্রকাশ করেছেন পিকে। অভিযোগ, বিজেপির ভয়ে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন জন সুরাজ পার্টির ৩ প্রার্থীর। এরপরই বিজেপিকে হারানোর হুঙ্কার দিয়েছেন পিকে।
মঙ্গলবার সাংবাদিক বৈঠকে পিকে বলেন, “জন সুরজের উত্থানে বিহারে সবচেয়ে বেশি ভয় পেয়েছে বিজেপি। আমাদের প্রার্থীদের লোভ দেখানো হচ্ছে, ভয় দেখানো হচ্ছে। ওরা মানুষকেও ভয় দেখায়। ওরা বিহারবাসীকে মহাজোটের ভয় দেখাচ্ছে, বলছে বিজেপিকে ভোট না দিলে জঙ্গলরাজ চলে আসবে। ওরা কিন্তু মহাজোটের প্রার্থীদের ভয় দেখায় না। যা ভয় দেখানোর আমাদের প্রার্থীদের দেখানো হচ্ছে।“
জন সুরাজ পার্টির প্রধান আরও জানিয়েছেন, “এর মধ্যেই ৩ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছে। বিজেপিকে না হারানো পর্যন্ত আমরা হার মানব না।“ উল্লেখ্য, ২৪৩ আসনের বিহারে দু’দফায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। যার মধ্যে ১২১ টি আসনে প্রথম দফায় নির্বাচন হবে ৬ নভেম্বর। বাকি ১২২ টি আসনে দ্বিতীয় দফায় নির্বাচন হবে ১১ নভেম্বর।
দিল্লির বৈঠকে নজর বঙ্গ রাজনীতির
দমন-পীড়নের অভিযোগ, অশান্তির ঘটনায় আন্তর্জাতিক তদন্ত চাইল বিদেশ মন্ত্রক
উন্নয়ন ও সংগঠন নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা মুখ্যমন্ত্রীর
১৫ বছরের কম বয়সিরাই বেশি আক্রান্ত, টিকা না থাকায় বাড়ছে উদ্বেগ
ডিউটিতে থাকতেই মর্মান্তিক কাণ্ড, মূল কারণ অধরা, তবে তদন্ত শুরু করেছে পুলিশ
রচনার করা মন্তব্যে নতুন করে জল্পনা শুরু হয়েছে
প্রশান্ত কিশোরের উত্থানে অস্বস্তি গেরুয়া শিবিরে, দাতিয়ায় কংগ্রেসের দাপট
পরবর্তী কিস্তির টাকা নিয়ে নতুন আপডেট
মুসলিম-সহ বিভিন্ন সম্প্রদায়ের ভোটে প্রশান্ত কিশোরের প্রার্থী জয়ী, হার নিয়ে শুরু গেরুয়া শিবিরের পর্যালোচনা
অতিরিক্ত আত্মবিশ্বাসের মাশুল? জনাদেশ মেনে নতুন লড়াইয়ের বার্তা নিতিন নবীনের
তিন সাংসদের অনুপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে
গুরু পূর্ণিমার অনুষ্ঠানের দৃশ্য নিয়ে তোলপাড়, ‘শ্রদ্ধা’ বলে সাফাই কংগ্রেস নেতা নানা পাটোলের
NCPI এর রাজনৈতিক ভবিষৎ ঘিরে জল্পনা তুঙ্গে
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের